
৳ 272
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
আপনি কি নিশ্চিত, আপনার সন্তান নিরাপদ? কোথাও কোনোরকম খারাপ স্পর্শ বা যৌন হয়রানির শিকার হচ্ছে না?
প্রশ্নটা অস্বস্তিকর, কিন্তু সচেতন বাবা-মায়ের জন্য সময়ের সবচেয়ে জরুরি প্রশ্ন। কারণ বাস্তবতা হলো, শিশুদের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও হয়রানির ঘটনা দিন দিন বেড়েই চলেছে-আর অনেক ক্ষেত্রেই তা ঘটে পরিচিত পরিসরের ভেতরেই।
"প্রোটেক্টিভ প্যারেন্টিং" এই অস্বস্তিকর বাস্তবতাকে শুধু চোখে আঙুল দিয়েই দেখিয়ে দেয় না, বরং সেই সাথে অভিভাবকদের সামনে তুলে ধরে-কীভাবে সচেতনতা, প্রস্তুতি ও সঠিক শিক্ষার মাধ্যমে সন্তানকে আগেভাগেই সুরক্ষিত করা যায়।
কোন বয়সে কীভাবে সন্তানকে বিষয়গুলো বোঝাতে হবে, কীভাবে এমন সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে সে নির্ভয়ে সব কথা বলতে পারে, কীভাবে চেনা ঝুঁকির আগাম লক্ষণগুলো এবং কী করতে হবে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই যায়-সবকিছুই এখানে উপস্থাপিত হয়েছে সহজ, বাস্তবসম্মত ও প্রায়োগিক রূপে। এটি এমন এক গাইড, যা এই সময়ের প্রতিটি সচেতন অভিভাবকের হাতে থাকা জরুরি। কারণ, বিপদ থেকে সুরক্ষার প্রথম দাবিই হলো, সচেতনতা।
| Title | : | প্রোটেক্টিভ প্যারেন্টিং (হার্ডকভার) |
| Publisher | : | পেনফিল্ড পাবলিকেশন |
| ISBN | : | 9789842915345 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 160 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0