
৳ 920
মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*
একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
‘আমার অন্য পায়ের নূপুরটা কোথায় যেন হারিয়ে গেছে। আপনি দেখেছেন?’
তৃণার কথায় আরিয়ান কঠিন স্বরে বলল, ‘না তো! নিজের জিনিস নিজেই সামলে রাখতে পারো না?’
কড়া কথায় তৃণার মনটা বিষিয়ে উঠল। হঠাৎ তৃণার হাতটা অস্থিরতায় আরিয়ানের শার্টের পকেটের কাছে গিয়ে ঠেকল। শক্ত কিছু একটা অনুভব করতে পেরে সে দেরি না করে পকেটে হাত ঢুকিয়ে ফেলল। দেখল হারিয়ে যাওয়া সেই নূপুরটা পকেটেই! অভিমানী কণ্ঠে বলল, ‘আমাকে এতক্ষণ কত কী শোনালেন, অথচ নূপুরটা আপনার পকেটে?’
‘বাইরে গেলে নূপুরের রুমঝুম শব্দে মনে হয়, তুমি আশেপাশেই আছ। তাই বুকের বাঁ পাশের পকেটে যত্ন করে রেখেছিলাম তোমার অস্তিত্বটা হৃদয়ের কাছে রাখার জন্য।’
তৃণা নির্বাক হয়ে তাকিয়ে রইল। নূপুরটা পকেটে রেখে স্বামীর প্রশস্ত বুকে মুখ লুকিয়ে বলল, ‘আমার মতো শ্যামবর্ণের মেয়েকে কেন এত ভালোবাসেন?’
আরিয়ান তার চোখে চোখ রেখে উত্তর দিল, ‘আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ রূপবতী নারী তুমি, আমার শ্যামলিনী। পাথরের মতো শক্ত হৃদয়ে তাণ্ডব চালানো আগ্নেয়গিরি তুমি। তুমি ফুল নও; তবে ফুলের চেয়েও পবিত্র।’
| Title | : | রোদ্দুরের ছেঁড়া মানচিত্র (হার্ডকভার) |
| Publisher | : | নবকথন প্রকাশনী |
| ISBN | : | 9789846891072 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 526 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0