
৳ 175
মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
নােরা অবাক হয়ে তাকিয়ে আছে আয়নার দিকে। এ সে কি দেখছে! তার চোখের রঙ লাল হতে শুরু করেছে। শুধু লালই না, রক্তের মতাে লাল । সে একজন অসাধারণ সুন্দরী মেয়ে। অথচ তাকে এখন মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর আর কুৎসিত মেয়ে। নিজের চেহারার এই পরিবর্তন সে কিছুতেই মেনে নিতে পারছে না। আরও মেনে নিতে পারছে না তার বন্ধু পাভেলের আচরণ । পাভেলের যে শুধু চোখের রঙেরই পরিবর্তন হয়েছে। তা নয়, আচরণেও ভয়ংকর পরিবর্তন এসেছে। ভয়ংকর থেকে ভয়ংকর হতে শুরু করেছে তার কর্মকাণ্ড। এখন পাভেল কাউকে হত্যা করতেও দ্বিধা করছে না। তা হলে পাভেল কি তাকে হত্যা করবে? করতেও পারে। কারণ পাভেল এরই মধ্যে তার সাথে যে আচরণ করেছে তা তাকে হত্যা করার থেকে কোনাে অংশে কম নয়। কিন্তু কেন পাভেল তার সাথে এরকম আচরণ করছে? কারণ পাভেল গিপিলিয়ায় আক্রান্ত। পাভেলের মতাে এরকম হাজারও মানুষ আজ গিপিলিয়ায় আক্রান্ত হয়েছে। গিপিলিয়া হলাে ভয়ংকর এক রােগ যা কিনা ইরাে নামের প্রাণী পৃথিবীতে সাথে করে নিয়ে এসেছে। আর মাত্র কয়েকদিন। তারপর পৃথিবীর সবাই গিপিলিয়ায় আক্রান্ত হয়ে অন্ধ হয়ে যাবে । পথিবী চলে যাবে গিপি নামক অন্য এক ভীন গ্রহের প্রাণীদের দখলে। সত্যি কি তা হলে পৃথিবী থেকে মানুষেরা নিশ্চিহ্ন হয়ে যাবে? আর মানুষের পৃথিবী হয়ে পড়বে গিপিদের পৃথিবী?
| Title | : | গিপিলিয়া (হার্ডকভার) |
| Publisher | : | নালন্দা |
| ISBN | : | 9789848844823 |
| Edition | : | 2012 |
| Number of Pages | : | 108 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0