
৳ 100
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
একজন অন্ধ মানুষ, জন্মের পর বাবা মারা যায়- মা চলে যায় ভিনপুরুষের সাথে। নিঃসঙ্গতায় ভরাক্রান্ত সেই মানুষের নাম রাখাল। একদা সে বাঁশি বাজাত। এই পৃথিবীর রক্তপাত মিথ্যাবাজির সাথে লড়তে লড়তে সে নিজের মাঝে একটি উদ্ভুত ক্ষমতা টের পায়, সে অন্ধ হয়েও ঘ্রাণ শুঁকে, ছুঁয়ে প্রকৃতি মানুষের 'পরা' পোশাক এর 'রঙ' বলতে পারত।
জীবনে এলো মতলব মিয়া। টিয়া পাখির ভাগ্য পরীক্ষা করত- সে রাখালকে গিনিপিগ বানিয়ে যখন তার জীবন নিয়ে রক্তাক্ত ব্যবসায় লিপ্ত তখন হাজারো যুদ্ধে এক ফোঁটা শরৎ পাখির মতো জোসনাই ছিল রাখালের পরী। এই 'সভ্যসমাজ' যখন রাখালকে একদম হিতাহিত জ্ঞানশূন্য অবস্থায় ফেলে, কখনো করুণা, কখনো ঘেন্না করে, জোসনা রাখালের মাঝে দেখতে পায় তার অতীতের রক্তময় 'যন্ত্রণা' বেদনাতুর রূপ। এরপর জোসনা নার্স এসে বলে- তোমার সব চাইতে সুন্দর তোমার চোখ। এরকম যখন দিন চলছে রাখালের, তখন তৃতীয় বিশ্বের যন্ত্রণাকর গড্ডালিকায় তলাতে তলাতে নিজেকে শেষবার দাঁড় করানোর চেষ্টা করে সে।
| Title | : | আঁধারে রঙিন রাখাল (হার্ডকভার) |
| Publisher | : | অন্যপ্রকাশ |
| ISBN | : | 9848685200 |
| Edition | : | 2009 |
| Number of Pages | : | 79 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0