কিশোর সমগ্র (হার্ডকভার) | Kishor Samagro (Hardcover)

কিশোর সমগ্র (হার্ডকভার)

৳ 500

৳ 425
১৫% ছাড়
Quantity

0

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি! 

মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ
লেখক

ছোট্ট বন্ধুরা,
তোমাদের জন্যে আমি খুব বেশি লিখিনি। প্রথম লেখা নীলহাতী। মাত্র দু হাজার কপি ছাপা হয়েছিল। দশ বছর পর খোঁজ নিয়ে দেখি অর্ধেকের মত বই গুদামে পড়ে আছে। আমার ধারণা হল বাচ্চারা আমার লেখা পছন্দ করে না। মন বেশ খারাপ হল। যাদের জন্যে লেখা তারাই যদি না পড়ে তাহলে কি হবে লিখে? মাঝে মাঝে খুব লিখতে ইচ্ছে করত। তখন করতাম কি, গল্পগুলি আমার বাচ্চাদের বলতাম। লিখতাম না। নীলহাতী প্রকাশিত হবার এগারো বছর পর আবার লিখলাম তোমাদের জন্যে রূপকথা, পুতুল, সূর্যের দিন। শিশু পত্রিকায় ধারাবাহিকভাবে লিখলাম 'বোতলভূত'। বেশির ভাগ লেখার মূল কারণ আমার বাচ্চারা। এরা ক্রমাগত বলত - আমাদের জন্যে লিখতে হবে। লিখতেই হবে। কানের কাছে সারাক্ষণ ঘ্যানঘ্যান করলে কার ভাল লাগে?
তোমাদের জন্যে যেসব লেখা লিখেছি তার সবক'টি একসঙ্গে করে প্রকাশ করছেন কাকলী প্রকাশনীর সেলিম সাহেব। কিশোরসমগ্র তোমাদের যদি পছন্দ হয় তাহলে তাকে ধন্যবাদ দিতে পার। পছন্দ না হলে তাঁকে বকা দেবে, কারণ কিশোরসমগ্র প্রকাশের আমার কোন ইচ্ছা ছিল না। সেলিম সাহেব প্রায় জোর করে ছেপে ফেলেছেন।
তোমরা ভাল থাক। খুব ভাল থাক। এই শুভ কামনা আমি সব সময় করি। এই পৃথিবীতে আমার সবচে' প্রিয় দু'টি জিনিসের একটি হচ্ছে- জোছনা রাত। অন্যটি শিশু।
আচ্ছা, বড়রা ছোটদের এত পছন্দ করে। ছোটরা কেন বড়দের করে না?
হুমায়ূন আহমেদ এলিফেন্ট রোড।

Title:কিশোর সমগ্র (হার্ডকভার)
Publisher: কাকলী প্রকাশনী
ISBN:9789849224679
Edition:15th Print, 2023
Number of Pages:421
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0