
৳ 120
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
জাফর সাহেব বাসায় ঢুকেই জুলায়খাকে একটা ছেলের সঙ্গে ব্যাটমিন্টন খেলতে দেখে খুব অবাক হলেন। ভাবলেন, ছেলেটা কে হতে পারে? তার আত্মীয়স্বজনরা তো এ বাসায় আসে না। আসবার মতো মুখও তাদের নেই। তা ছাড়া দারোয়ানকে কড়া নির্দেশ দেওয়া আছে, যে কেউ যত ঘনিষ্ট আত্মীয়ের পরিচয় দিক না কেন, তার হুকুম ছাড়া কাউকেই বাসায় ঢুকতে দেবে না। ড্রাইভার কড়িডোরে গাড়ি পার্ক করার পর গাড়ি থেকে নেমে কিছুক্ষণ তাদের খেলা দেখলেন। দু'জনেই বেশ পটু খেলোয়াড়। নিজের মেয়ের সম্পর্কে তিনি জানেন; কিন্তু ছেলেটার পটুতা দেখে আর একবার অবাক হলেন। পা-পা করে এগিয়ে এসে তাদের খেলা দেখতে লাগলেন। তিনি নিজেও এই খেলায় খুব পটু। সময় পেলেই মেয়ের সঙ্গে খেলেন। মেয়েকে নিজেই শিখিয়েছেন। জাফর সাহেব একজন বড় ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে জাপান গিয়েছিলেন।
| Title | : | অমর প্রেম (হার্ডকভার) |
| Publisher | : | আলেয়া বুক ডিপো |
| ISBN | : | 9848449094 |
| Edition | : | 7th Print, 2012 |
| Number of Pages | : | 96 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0