
৳ 350
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*
প্রযুক্তির উৎকর্ষে নতুন ঢঙে সেজেছে বিশ্ব, এগিয়ে যাচ্ছে সামনে। আবার এই প্রযুক্তির সহায়তায় বেড়ে গেছে নারী উৎপীড়ন, নারী নির্যাতন। বর্তমান সময়ে প্রযুক্তির একটি বড় মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট- ফেসবুক। ফেসবুক, ই-মেইল, মুঠোফোনের ব্যবহার- অপব্যবহার নিয়ে গড়ে উঠেছে উপন্যাসটি । প্রাসঙ্গিক টানে উঠে এসেছে তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব, বন্ধুত্ব, শিক্ষাজীবন, পারিবারিক ও সামাজিক চিত্র। ভুল করে কিংবা কৌতূহলের বশে টিনএজার ও তরুণ-তরুণীরা জড়িয়ে যাচ্ছে সাইবার ক্রাইম, সামাজিক অপরাধ ও নৈতিক অবক্ষয়ের সঙ্গে। সর্বনাশ ঠেকাতে প্রয়োজন শক্ত পারিবারিক মায়ার বাঁধন, ব্যক্তিসচেতনতা, নৈতিক ও সামাজিক মূল্যবোধ। মূল্যবোধই ঠেকাতে পারে সন্তানের পতন, উজ্জ্বল করতে পারে শিক্ষাজীবন।
চেনা বন্ধুরাও হয়ে যায় অচেনা- চেনা পথ থেকে অনেকে চলে যায় অচেনা পথে। অচেনা পথের চিত্র ভয়াবহ। একবার ওই সর্বনাশা পথে নেমে গেলে ফিরে আসা কঠিন। পাতানো ফাঁদ ও বাঁকা পথের চিত্র দেখা যাবে উপন্যাসে- শব্দবিন্যাসের আড়ালে লুকিয়ে থাকা ঈর্ষা, প্রতিহিংসা, ক্রোধের প্রতিক্রিয়া ও আত্মশুদ্ধির মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ দেখতে পাবেন পাঠক। কুফল বাদ দিয়ে বিজ্ঞানের সুফল গ্রহণ করে তরুণ প্রজন্মকে এগোতে হবে আলোর দিকে গড়ে তুলতে হবে শিক্ষাজীবন, আলোকোজ্জ্বল ভবিষ্যৎ।
| Title | : | চেনা বন্ধু অচেনা পথ (হার্ডকভার) |
| Publisher | : | বিদ্যাপ্রকাশ |
| ISBN | : | 9847013800712 |
| Edition | : | 2013 |
| Number of Pages | : | 255 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0