
৳ 100
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ওপর ১৯৯৯ সালের ৭ই মার্চ বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়ােজিত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ : একটি নিবিড় আলােচনা বৈঠক’ শীর্ষক এক গােলটেবিল আলােচনা অনুষ্ঠিত হয়।
ভাষণটির সংক্ষিপ্ত প্রেক্ষাপট, এর বিষয়বস্তুর বিন্যাস, ভাষা, বাক্য নির্মাণ, বক্তব্যের অন্তর্নিহিত ও বাহ্যিক দ্যোতনা, এর প্রশাসনিক, সামরিক ও আন্তর্জাতিক আইনসহ বহুমাত্রিক তাৎপর্য এবং বঙ্গবন্ধুর ক্যারিশমা-যুক্ত উদাত্ত আহ্বান, দিক-নির্দেশনা ও স্ট্র্যাটেজি এবং তাঁর রাজনৈতিক প্রজ্ঞার ওপর আলােকপাত করেন তৎকালীন মাননীয় পানিসম্পদ মন্ত্রী আবদুর রাজ্জাক, মাননীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী তােফায়েল আহমেদ, মাননীয় মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আ. স. ম. আবদুর রব, মাননীয় যুব ও ক্রীড়া এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের, তৎকালীন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী ড. বােরহানউদ্দিন, খান জাহাঙ্গীর, কূটনীতিক জনাব ফারুক চৌধুরী, সাংবাদিক এ. বি. এম. মূসা, সাংবাদিক-গবেষক শাহরিয়ার কবির, মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, অধ্যাপক মমতাজউদদীন আহমদ, কথাসাহিত্যিক সেলিনা হােসেন, প্রফেসর মুস্তাফা নূরউল ইসলাম ও জাতীয় জাদুঘরের তৎকালীন মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানটি সমন্বয় করেন অধ্যাপক মুনতাসীর মামুন। বর্তমান গ্রন্থটি ওই আলােচনা বৈঠকের অনুপুঙ্খ বিবরণ-সমৃদ্ধ ভাষ্য। শামসুজ্জামান খান-এর সম্পাদনায় কথাপ্রকাশ এ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ গােলটেবিল আলােচনাটির লিখিত ভাষ্য গ্রন্থাকারে প্রকাশ করলাে।
| Title | : | বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: একটি গোলটেবিল আলোচনা (হার্ডকভার) |
| Publisher | : | কথাপ্রকাশ |
| ISBN | : | 9847012004500 |
| Edition | : | 2021 |
| Number of Pages | : | 80 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0