
৳ 150
মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
যে গান মানুষ নিজে থেকে কণ্ঠে তুলে নেয়, যে গান মানুষকে উদ্দীপ্ত করে, দুঃখের মুখোমুখি মাথা উঁচু করে দাঁড়াতে সাহস দেয়, সেই গণসংগীত বারবার নানা সংগ্রামে আমাদের অনুপ্রেরণা দিয়েছে।
এই বইয়ে গণসংগীতের সংজ্ঞা সূত্র ও উৎস যেমন অন্বেষিত তেমনি বাংলা অঞ্চলে গণসংগীতের অতীত, বর্তমান চালচিত্রের অনুপুঙ্খ ইতিহাসও বিধৃত হয়েছে। গণসংগীত বিষয়ে সুদুর্লভ তথ্য-সমাবেশের সমান্তরালে তত্ত্বীয় বিশ্লেষণেও ভাস্বর এই বই। ব্রিটিশবিরোধী আন্দোলন, শ্রমিক-কৃষক ও নানা শ্রেণিপেশার মানুষের অধিকার আদায়ের নিরন্তর সংগ্রামের উত্তাপঋদ্ধ গণসংগীতের বহমান ধারা যেভাবে আমাদের ঐতিহাসিক ভাষা-আন্দোলন, গণঅভ্যুত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সংগ্রামী মোহনায় মিলিত হয়েছে; এখানে খুঁজে পাওয়া যাবে তার স্পষ্ট রূপরেখা। মুক্তির মন্দির সোপানতলে লক্ষ বলিদানের ইতিকথা বাংলার গণসংগীতের সুর-তাল-লয়ে যেভাবে কোরাস পেয়েছে; শামসুজ্জামান খান তার নিপুণ ব্যাখ্যা-বয়ানে প্রয়াসী হয়েছেন। গণসংগীতে ঐতিহ্যের বিস্তারও তাঁর সমান আগ্রহের বিষয়; তাই একালের গণসংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের গানও এখানে আলোচিত হয়েছে সমান গুরুত্বে।
বাংলা ভাষায় গণসংগীতের বিবর্তন এবং সমাজের সঙ্গে তার সম্পর্কসূত্র উন্মোচিত হয়েছে ধীমান গবেষক শামসুজ্জামান খানের বাংলার গণসংগীত শীর্ষক এই বইয়ে।
| Title | : | বাংলার গণসংগীত (হার্ডকভার) |
| Publisher | : | কথাপ্রকাশ |
| ISBN | : | 9847012003824 |
| Edition | : | 1st Published, 2015 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0