
৳ 313
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
রূপকথা মানেই অচেনা জগত, অজানা আকর্ষণ। রূপকথার রহস্যভরা গল্প চিরদিন শিশু-কিশােরদের কৌতূহলী মনকে টানে প্রবলভাবে, বাস্তবের চেনাজানা প্রাঙ্গণ থেকে টেনে নিয়ে যায় অন্য ভুবনে। সে রাজ্যের রাজা-রানি, রাজপুত্ররাজকন্যা– কেউ চেনা নয়, তবু কত না সহজে তারা আপন হয়ে যায়। রূপকথার ঘােড়া হয়ে যায় পঙ্খিরাজ। রাজপুত্রের রাজ্যজয়ের আনন্দ কিংবা রাজকন্যার মনের দুঃখ সমানভাবে শিশুদের মনে বাজে। বাস্তবের গল্পের চেয়ে রূপকথার গল্পের মধ্যে শিশুরা খুঁজে পায় অনাবিল অপার আনন্দ।
দেশের হােক চাই বিদেশের হােক, রূপকথা সে কারণে এখনাে দুনিয়া জোড়া ছােটদের এত প্রিয়। রূপকথা দেশে দেশে আর কিছু নয়, পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিত্বশীল বেশ কয়েকটি রূপকথার সংকলন। বলে রাখা ভালাে, রূপকথাগুলাের বিষয়বস্তু এবং মৌলিক কাঠামাে অক্ষুন্ন রেখে বাঙালি পাঠকের গল্পরসের তৃষ্ণার কথা বিবেচনা করে কথাশিল্পী রফিকুর রশীদ এখানে নতুন বিন্যাসে মেলে ধরেছেন। সেই অর্থে ভাষার বা ভাবানুবাদ না বলে এগুলােকে রূপকথার রূপান্তর বলাই শ্রেয়।
পৃথিবীর বিভিন্ন দেশের অসংখ্য রূপকথা থেকে স্বাদের বৈচিত্র্যের কথা মাথায় রেখে বৈচিত্র্যপূর্ণ কয়েকটি রূপকথা নির্বাচন করে এখানে এক মলাটে গ্রন্থিত করা হয়েছে।
| Title | : | রূপকথা দেশে দেশে (হার্ডকভার) |
| Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
| ISBN | : | 9789879250586 |
| Edition | : | 1st Published, 2017 |
| Number of Pages | : | 72 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0