
৳ 450
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
বাংলাদেশের ছােটগল্পের ভুবনে নাসরীন জাহান একটি স্বতন্ত্র উজ্জ্বল নাম। নিরন্তর নিরীক্ষাপ্রিয় এই কথাসাহিত্যিক ছােটগল্প নিয়ে যেমন পরীক্ষা-নিরীক্ষা করেছেন, তেমনি বিষয় পরিচর্যাতেও তার আগ্রহ অনিঃশেষ। প্রেমের গল্পের ক্ষেত্রেও তাঁর এই নিরীক্ষাপ্রিয়তার ছাপ স্পষ্ট। আমাদের চারপাশের ঘটনা আর চরিত্রকে তিনি তাঁরই নিজস্ব দৃষ্টিকোণ থেকে তুলে এনেছেন। এ কারণেই তাঁর গল্পে খুঁজে পাওয়া যাবে এই সময়ের নর-নারীদের বহুমাত্রিক সম্পর্কের কথা। এই সম্পর্কগুলি আমাদের চারপাশেই ঘটে চলেছে, তাদের ওপর আলাে ফেলে নাসরীন চিনিয়ে দিয়েছেন মানব-মানবীর সম্পর্ক কীভাবে বহমান। তার খ্যাতিও বাংলাদেশের পরিসর ছাড়িয়ে বিশ্বপরিমণ্ডলে প্রসারিত হয়েছে। পেঙ্গুইন থেকে বেরিয়েছে তার উপন্যাসের ইংরেজি অনুবাদ। অন্য ভাষাতেও অনূদিত হয়েছে তার লেখা। প্রেমের গল্পগুলিতেও পাঠক খুঁজে পাবেন আমাদেরই চেনা প্রেমের নানান মাত্রা, যেখানে নাসরীন জাহান নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে স্বমহিমায় প্রতিষ্ঠিত।
| Title | : | প্রেমের গল্প সমগ্র (হার্ডকভার) |
| Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
| ISBN | : | 9789846341188 |
| Edition | : | 2018 |
| Number of Pages | : | 256 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0