
৳ 400
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
মানুষ ভালাে থেকে মন্দে এবং মন্দ থেকে ভালােয় রূপান্তরিত হয়। মানুষকে মন্দ করে তার লােভ ও অন্য মানুষের প্রতি তার সহানুভূতির অভাব। একজন মানুষের লােভ যখন চরমে পৌছায়, অত্যাচারিত অন্য মানুষেরা তার বিরুদ্ধে মাথা তুলে দাড়ায়, প্রতিবাদ করে। কালকেতু ও ফুল্লরা মানুষের এমনি লােভ, এমনি অধঃপতন ও এমনি প্রতিবাদের গল্প ।
ষােড়শ শতাব্দীতে রচিত কবি কঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যের নায়ক-নায়িকা কালকেতু ও ফুল্লরা। স্বর্গসুখে পরিতৃপ্ত নন দেবী, তিনি মর্ত্যে মনুষ্যলােকে তার পুজো চান। এমন একজনকে প্রয়ােজন যে তার মাহাত্ম প্রচার করবে। শুরু হয় ষড়যন্ত্র। শিবের জন্য পুজোর ফুল তােলে নীলাম্বর। সেই ফলে বিষ-পিপডে ঢুকিয়ে দিয়ে নীলাম্বরের জন্য শিবের অভিশাপ আদায় করে দেবী। মর্তে ব্যাধের ঘরে কালকেতু নামে জন্ম নেয় নীলাম্বর। দেবী কালকেতুকে ধন-সম্পদ দিয়ে নগর পত্তন করতে বলেন। কালকেতু নগর পত্তন করে দেবীর মাহাত্ম্য প্রচারের সঙ্গে সঙ্গে কল্যাণে-মঙ্গলে প্রজাদের পালন করে।
কিন্তু ষড়যন্ত্রের রাজনীতি কখনােই মানুষের জন্য মঙ্গলকর নয়। তাই এ উপন্যাসে আছে একজন ভিন্ন কালকেতুর সম্পসারণ। যে ক্ষমতা পেয়েই দেবীর মতাে সাধারণ মানুষের কাছ থেকে নিজের পুজো চায়। মনে করে এই নগর তার স্বর্গ, এই নগর তার স্বেচ্ছাচারের লীলাক্ষেত্র। এইসব স্বৈরাচারী কালকেতু ও ফুল্লরাদের কোনাে কাল নেই, এদের সামনে যে কোনাে কালের। এদের চরিত্র এক।।
ঐতিহ্যের পুনঃনির্মাণ সেলিনা হােসেন-এর উপন্যাসের বৈশিষ্ট্য। তিনি অতীতকে দেখেন বর্তমানের দৃষ্টিতে। খুঁজে নেন শিল্পিত উপাদান যা উপন্যাসের মতাে শিল্পকে এক থেকে বহুমাত্রায় বিন্যস্ত করে। কালকেতু ও ফুল্লরা উপন্যাসে আছে। এই বিস্তৃতি।
| Title | : | কালকেতু ও ফুল্লরা (হার্ডকভার) |
| Publisher | : | শিকড় |
| ISBN | : | 9789847602608 |
| Edition | : | 2018 |
| Number of Pages | : | 240 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0