
৳ 500
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
রবীন্দ্রনাথ মনে করেন যে সমাজ সচল থাকলে দেশ এগিয়ে যাবেই। আর সমাজের গতিময়তা অনেকটাই নির্ভর করে মানুষের পারস্পরিক সম্পর্কের ওঠানামার ওপর । এই সম্পর্কের ভিত্তি মজবুত করতে পারে সাংস্কৃতিক কর্মকাণ্ড। কেননা, সাংস্কৃতিক সংযোগের মাধ্যমেই মানুষে মানুষে আত্মীয়তা বাড়ে। আর ইতিহাস-ঐতিহ্যই শেষ পর্যন্ত সাংস্কৃতিক পরিমণ্ডলের গতি-প্রকৃতির ধরন ঠিক করে দেয়। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতাদের ইতিবাচক সক্রিয়তা এই গতিপ্রকৃতির স্রোতধারাকে নিয়ন্ত্রণ করে থাকে। বাঙালির বড়ই সৌভাগ্য যে রবীন্দ্রনাথ, নজরুল ও বঙ্গবন্ধুর মতো কালজয়ী সমাজ-সংস্কৃতি সংলগ্ন মানুষের নেতৃত্বে এদেশের সমাজ, সংস্কৃতি ও রাজনীতির বিকাশের ধারাকে সামনের দিকে এগিয়ে নিতে দেখেছেন। তাঁদের অনুপ্রেরণায় পোক্ত হয়েছে বাংলাদেশের শিল্প, সাহিত্য, রাজনীতি ও সামগ্রিক অর্থে সংস্কৃতির পাটাতন। আমাদের মুক্তিযুদ্ধের মৌল চেতনা এই সামাজিক-সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতেই গড়ে উঠেছে। বাঙালি জাতিসত্তা এসবেরই সম্মিলিত ফসল । নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ এই আধুনিক জাতিসত্তাকেই ধারণ করে এগিয়ে চলেছে। বাঙালির উন্নয়ন অভিযাত্রায় এই শক্ত সামাজিক-সাংস্কৃতিক জমিনের গুরুত্ব অপরিসীম। সামাজিক ঐক্য না থাকলে তা সহজেই অশান্ত হয়ে ওঠে। আর অশান্ত ও বিভাজিত সমাজে সন্ত্রাস ও অন্যায্যতা সহজেই বাসা বাঁধতে পারে। এই অস্থির সমাজ অন্তর্ভুক্তি উন্নয়নের জন্য মোটেও সহায়ক নয়। তাই টেকসই উন্নয়নের জন্য সমাজ ও সংস্কৃতির ইতিবাচক গতিময়তা অনস্বীকার্য। পুরো জনগোষ্ঠীর মনে ভরসার বীজ বুনে দেয়ার জন্যও চাই সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক সক্রিয়তা। আর সে কারণেই 'নিশিদিন ভরসা রাখিস' বইটিতে সমাজ ও সংস্কৃতিবিষয়ক বহুমাত্রিক ভাবনা যুক্ত করার চেষ্টা করা হয়েছে। টাকার অভাবটাই যে আসল অভাব নয়, বরং ভরসার অভাবই বড় অভাব-রবীন্দ্র ভাবনার এই মূল সুরটি মনে রেখেই উন্নয়নের শক্ত ভিত্তি হিসেবে আশাবাদী সমাজ ও সংস্কৃতি বিনির্মাণের ওপর জোর দেয়া হয়েছে এই বইয়ে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নববর্ষ ছাড়াও রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু, নজরুল, শেখ হাসিনা, সৈয়দ শামসুল হক ও হাসান আজিজুল হকসহ অনেক সৃজনশীল মানুষের ভাবনার কথা স্থান পেয়েছে বইটির নানা অধ্যায়ে।
| Title | : | নিশিদিন ভরসা রাখিস (হার্ডকভার) |
| Publisher | : | আলোঘর প্রকাশন |
| ISBN | : | 9789849359135 |
| Edition | : | 1st Edition, 2018 |
| Number of Pages | : | 240 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0