
৳ 132
এই বইটি বর্তমানে প্রকাশনীতে মুদ্রিত কপি নেই। আপনি চাইলে বইটির জন্য রিকোয়েস্ট করতে পারেন। সেক্ষেত্রে বইটি পুনর্মুদ্রণ হলে আমরা আপনাকে জানাবো।
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*
তিন মাস্কেটিয়ার
সদ্য কৈশোর পেরোনো তরুণ দারতায়াঁ। মাস্কেটিয়ার হওয়ার আশা নিয়ে এল প্যারিসে। এসেই জড়িয়ে গেল ঝামেলায়। সামান্য কারণে ঝগড়া বেধে গেল তিন জন দুঁদে মাস্কেটিয়ারের সাথে। তিন জনের সাথেই ডুয়েল লড়তে রাজি হলো। অদ্ভুতভাবে শেষ হলো সে ডুয়েল পর্ব। বন্ধুত্ব হয়ে গেল ওদের। পরদিনই মাস্কেটিয়ার বাহিনীতে ভর্তি করে নেয়া হলো তাকে। রানীর দর্জিখানায় কাজ করে সুন্দরী কন্সট্যান্স বোনাসিও। প্রধানমন্ত্রী কার্ডিন্যাল রিশেলিওর লোকরা একদিন ধরে নিয়ে গেল তাকে। কন্সট্যান্সের কাকা ভাইঝিকে উদ্ধার করে দেয়ার আবেদন জানাল দায়তায়াঁর কাছে। তিন বন্ধুকে সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়ল দারতায়াঁ।
দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার
টম ক্যানটি এবং এডওয়ার্ড ট্যুডোর একই দিনে জন্ম দুজনের, চেহারাও এক। ভাগ্যক্রমে একদিন সাক্ষাৎ হলো ছেঁড়া কাপড় পরা টম আর রাজকীয় পোশাক পরা রাজপুত্রের। খেলার ছলে পোশাক বদল করল দুজন, কিন্তু খেলা শেষ হওয়ার আগেই বিচ্ছিন্ন হয়ে গেল ওরা। রাজপুত্রের গায়ে তখন ভিখিরির পোশাক, আর ভিখিরি টমের গায়ে রাজপুত্রেরগুলো। দুজনের জীবনেই শুরু হলো দুঃস্বপ্ন!
| Title | : | কিশোর ক্লাসিকঃ তিন মাস্কেটিয়ার + দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার (পেপারব্যাক) |
| Publisher | : | সেবা প্রকাশনী |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 248 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0