
৳ 225
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
প্রায় দুশাে বছর ব্রিটেন ভারতীয় উপমহাদেশ শাসন করেছে। সে সময় বিশ্বজুড়ে ছড়িয়ে ছিলাে তাদের উপনিবেশ। উপনিবেশগুলাে শাসন করার ক্ষেত্রে তাদের নীতি ছিলাে 'ডিভাইড অ্যান্ড রুল'- জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করাে এবং শাসন করে যাও। ভারতীয় উপনিবেশ শাসন করার বেলাও তারা এই একই নীতি প্রয়ােগ করেছে। অবশেষে যখন বুঝতে পেরেছে এ উপমহাদেশটিকে আর অধিকারে রাখা যাবে না, তখন তারা হিন্দু ও মুসলমান সম্প্রদায় দুটির মাঝে ভ্রাতৃঘাতীকে দাঙ্গা বাধানাের পরিবেশ সৃষ্টি করেছে। মুসলিম লীগ এবং কংগ্রেসের নেতারাও তাদের ফাদে পা দিয়ে দাঙ্গা উসকে দিয়েছেন। ফলে ১৯৪৬ সালে প্রথম কলকাতা শহরে ও পরে নােয়াখালি ও বিহারে ভয়াবহ রক্তক্ষয়ী দাঙ্গা ছড়িয়ে পড়েছে। তাতে কয়েক হাজার হিন্দু- মুসলমান প্রাণ হারিয়েছে। ইতিহাসে সেই দাঙ্গা ছেচল্লিশের দাঙ্গা নামে কুখ্যাত হয়ে আছে। সত্যি কথা হলাে, ব্রিটিশদের এই কূটকৌশলের জাল যারা ছিন্ন করতে পারতাে, তারা ছিলাে এ দেশের সাধারণ জনগণ। কিন্তু নানান কৌশলে তাদেরকে এ কাজ থেকে বিরত রাখা হয়েছে। সে সময় কেমন করে দাঙ্গা লেগেছে, দাঙ্গার ভয়াবহতা কতােটা নির্মম ছিলাে, এ দাঙ্গা দেশ ভাগের ওপর কতােটা প্রভাব বিস্তার করেছিলাে, সে সব কথাই ছড়িয়ে আছে এ বইটির পাতায় পাতায়। আমরা সুনিশ্চিত, বইটি সব বয়সি সত্যসন্ধানী পাঠককে তৃপ্ত করতে সক্ষম হবে।
| Title | : | ফিরে দেখা ইতিহাস: ছেচল্লিশের দাঙ্গা (হার্ডকভার) |
| Publisher | : | আকাশ |
| ISBN | : | 9789848057759 |
| Edition | : | 1st Published, 2019 |
| Number of Pages | : | 135 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0