
৳ 300
এই বইটি বর্তমানে প্রকাশনীতে মুদ্রিত কপি নেই। আপনি চাইলে বইটির জন্য রিকোয়েস্ট করতে পারেন। সেক্ষেত্রে বইটি পুনর্মুদ্রণ হলে আমরা আপনাকে জানাবো।
মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
প্রতিদিন সেই ভোর না-হতেই কারখানার বাঁশি বেজে উঠে। কাঁপা-কাঁপা, কর্কশ, লম্বা হুইসেল শ্রমজীবীদের আবাসের উপরের ধুম-ধূসর পরিম্লান আকাশকে ছেয়ে ফেলে। যন্ত্রদানবের এই নিষ্করুণ আহ্বানে নতমস্তকে অসংখ্য নর-নারী স্নান ঘরের ভেতর থেকে দলে দলে পথে বেরিয়ে পড়ে, বিশুষ্ক বিষণ্ণমুখে, সন্ত্রস্ত জন্তুর মত তারা এগিয়ে চলে-অনিদ্রায়, অল্প-নিদ্রায় দেহ কাঠ হয়ে থাকে। অদূরাগত প্রভাতের মন্দ আলোয়, কর্দমাক্ত পথে তরল বিবর্ণ চোখের অর্থহীন দৃষ্টি নিয়ে সঙ্কীর্ণ খোয়ায় পথ বেয়ে তারা চলে-যেখানে তাদের জন্য হিম-স্নেহে অপেক্ষায় রয়েছে বড় বড় পাথরের খাঁচাগুলো। কাদায় পায়ে-চলার শব্দ হয়-অনুকম্পার অভিনয়ের শব্দ। তন্দ্রাচ্ছন্ন গভীর কর্কশ শব্দে পথ ভরে যায়; ক্ষুব্ধ আক্রোশের নির্লজ্জ ভাষা আকাশ ছেয়ে ফেলে। আর সেই সমস্ত অতিক্রম করে তাদের অভ্যর্থনার জন্য গভীর বধির গতি-রোলে যন্ত্রের পীড়িত আর্তনাদ তাদের চারদিকে অতিক্রম করতে থাকে। নির্দয় অনিবার্যতার মত অন্ধকারে-কারখানার চিমনিগুলো দীর্ঘ সরলভাবে দাঁড়িয়ে থাকে।
| Title | : | মা (হার্ডকভার) |
| Publisher | : | শিখা প্রকাশনী |
| ISBN | : | 9789844846301 |
| Edition | : | 1st Published, 2024 |
| Number of Pages | : | 286 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0