
৳ 500
মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
কবিতা তো কৈশোরের স্মৃতি। সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ; নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি পাতার আগুন ঘিরে রাতজাগা ছোট ভাই-বোন আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টাধ্বনি-রাবেয়া রাবেয়া-আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট! কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটুজল নদী কুয়াশায়-ঢাকা-পথ, ভোরের আজান কিম্বা নাড়ার দহন পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ মাছের আঁশটে গন্ধ, উঠোনে ছড়ানো জাল আর বাঁশঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর! কবিতা তো ছেচল্লিশে বেড়ে ওঠা অসুখী কিশোর ইস্কুল পালানো সভা, স্বাধীনতা, মিছিল, নিশান চুতর্দিকে হতবাক দাঙ্গার আগুনে। নিঃশ্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। কবিতা চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধভরা ঘাস ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর কবিতা তো মক্তবের মেয়ে চুলখোলা আয়েশা আক্তার।
| Title | : | শ্রেষ্ঠ কবিতা (হার্ডকভার) |
| Publisher | : | হাওলাদার প্রকাশনী |
| ISBN | : | 9847022500222 |
| Edition | : | 5th Edition, 2023 |
| Number of Pages | : | 376 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0