
৳ 200
মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
ঈদের ছুটি কাটাতে চতুর্থ শ্রেণির ছাত্র ববি তার বাবা আর মায়ের সাথে বরিশাল থেকে স্টিমারযােগে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ঘটনাক্রমে ববি ভিন্ন এক স্টিমারে উঠে পড়লে বিচ্ছিন্ন হয়ে যায় তার বাবা-মায়ের কাছ থেকে। স্টিমার ছেড়ে দেওয়ায় স্টিমার থেকে নামতেও পারে না সে, বুঝতে পারে একাই এখন তাকে ঢাকায় যেতে হবে। তাতে খুব একটা ঘাবড়ায় না ববি। কারণ তার সাথে আছে। তার প্রিয় স্কুলব্যাগ এবং তার বাবার ছােট্ট হ্যান্ডব্যাগ। আর এই হ্যান্ডব্যাগে আছে এক লক্ষ টাকা। টাকাগুলােকে রক্ষা করাই এখন তার মূল কাজ। কিন্তু সমস্যা একটাই তার পিছনে লেগেছে নাছােড়বান্দা তিন চোর সাদেক, খবির আর ভােলা। অবশ্য ববিও কম যায় না, পদে-পদে নাজেহাল করতে থাকে তিন চোরকে। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠে না। একসময় আটকে পড়ে তিন চোরের ফাঁদে, টাকাগুলােও হাতছাড়া হয়ে যায়। শেষ পর্যন্ত কি ববি পেরেছিল টাকাগুলাে উদ্ধার করতে আর নিজেকে রক্ষা করতে?
| Title | : | ববির ভ্রমন (হার্ডকভার) |
| Publisher | : | অনিন্দ্য প্রকাশ |
| ISBN | : | 9789845262293 |
| Edition | : | 2019 |
| Number of Pages | : | 112 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0