
৳ 300
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
এই গ্রন্থের ভূমিকা পাঠক সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, এখান থেকে আমরা জানতে পারবো আদিপর্ব থেকে বর্তমান কাল, নারীরা কোথায় কোন অবস্থানে ছিলেন এবং কেমন ছিল তাদের আর্থ - সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রিক অধিকার। পলে পলে ক্ষণে ক্ষণে কোন দুঃসাহস তাকে পথ দেখিয়েছে, করেছে আলোর পথের অভিযাত্রিক। কেমন করে ভেঙেছেন চার পাশের সুকঠিন অচলায়তন। নারী জীবনের উন্মেষ, বিকাশ এবং ক্রমপরিণতি পুরোটাই পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত নয়তো শাসিত। বধু - মাতা - কন্যা যে স্তরেই সে পৌঁছাক না কেন তার সর্বত্র পুরুষের পিঞ্জর। কোন অবস্থাতেই নারী পরিপূর্ণ স্বাধীন বা মুক্ত নয়। যুগ যুগ ধরে চলে আসছে একই নিয়ম, একই প্রথা। এর প্রকৃষ্ট উদাহরণ- আমাদের সমৃদ্ধ লোক সাহিত্য। এই অচলায়তন ভেঙে এর থেকে মুক্ত হবার উপায় খোঁজা হয়েছে বারবার। সফলতা - বিফলতা হেঁটেছে পাশাপাশি। তবে হাল ছাড়া হয়নি। উনিশ শতকের দ্বিতীয়ার্ধে যে নব চেতনার সূত্রপাত হয় তা আজও বহমান স্রোতে প্রবাহিত। ঊনিশ শতকের দ্বিতীয়ার্ধে বাঙালি নারীদের একটি অংশ শিক্ষা - দীক্ষা, সাহিত্য - সংস্কৃতি, সভা - সমিতি এবং সামাজিক অধিকার অর্জন করে এগিয়ে যায়। মধ্যযুগের কবি রহিমুন্নেসা থেকে সাহিত্যের যে ধারাবাহিকতা আসছিল সেটি তাহেরননেসা - ফয়জুন্নেসার হাত ধরে এগিয়ে আসে বেগম রোকেয়া এবং তাঁর সামসাময়িক লেখিকাদের কাছে।
| Title | : | বাংলা সাহিত্যের মহিয়সী লেখিকারা (হার্ডকভার) |
| Publisher | : | এশিয়া পাবলিকেশন্স |
| ISBN | : | 97898489544082 |
| Edition | : | 1st Edition, 2022 |
| Number of Pages | : | 160 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0