পাঞ্জেরী বাংলা দ্বিতীয় পত্র - এসএসসি ২০২৭ টেস্ট পেপারস মেইড ইজি (প্রশ্নপত্র + উত্তরপত্র) (পেপারব্যাক) | Panjeree Bangla Second Paper - SSC 2027 Test Papers Made Easy (Proshnopotro - Uttorpotro) (undefined)

Edition: 13th Published, 2026

পাঞ্জেরী বাংলা দ্বিতীয় পত্র - এসএসসি ২০২৭ টেস্ট পেপারস মেইড ইজি (প্রশ্নপত্র + উত্তরপত্র) (পেপারব্যাক)

৳ 320

৳ 304
৫% ছাড়
৫ টি Stock এ আছে
Quantity

0

মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
 

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ

বইটির বৈশিষ্ট্য:

বাংলা দ্বিতীয় পত্র টেস্ট পেপারস মেইড ইজি: প্রশ্নপত্র খণ্ডের বৈশিষ্ট্য


বোর্ড প্রশ্নের বিশ্লেষণ
বিভিন্ন সালের বোর্ড প্রশ্নের আলোকে বিষয়বস্তু ও প্রশ্ননম্বরসহ বোর্ড ও সাল উল্লেখ করে বিশ্লেষণ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে তৈরি এ প্রশ্নগুলো দেখে নিলে তুমি টপিকগুলোর গুরুত্ব বুঝতে পারবে এবং নিজে নিজেই সাজেশন তৈরি করতে পারবে।

বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র
পরীক্ষা প্রস্তুতির জন্য শিক্ষাবোর্ড প্রণীত ২০২৬, ‘২৫, ‘২৪, ও ‘২২ সালের এসএসসি পরীক্ষার রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এখান থেকে তুমি বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। প্রশ্নের এ ধরনকে মাথায় রেখেই প্রতিটি অধ্যায় শেষে তোমাদের জন্য দেওয়া হয়েছে সাজেশন অংশটি।

শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র
ক্যাডেট কলেজসহ সকল বোর্ডের শীর্ষস্থানীয় স্কুলসমূহের ২০২৬ সালের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে সেরা মানের রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এ অংশের অনুশীলন তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এক্সক্লুসিভ মডেল টেস্ট
বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং নির্বাচনি পরীক্ষার টপ গ্রেড প্রশ্নের সমন্বয়ে এক্সক্লুসিভ মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। ঘড়ি ধরে প্রতিটি মডেল টেস্ট দেওয়ার পর তোমরা মেইড ইজি উত্তরপত্র বই থেকে উত্তর মিলিয়ে নেবে। মডেল টেস্টের অনুশীলন তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে সম্পূর্ণ করবে।

সাজেশন: পরীক্ষা ২০২৭
বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের সাজেশনটি বোর্ড পরীক্ষক ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষক কর্তৃক প্রণীত। এটির অনুসরণ তোমাদের শতভাগ সাফল্য নিশ্চিত করবে।

টপ গ্রেড প্রশ্নের সাজেশন
নির্বাচনি পরীক্ষার প্রতিটি স্কুলের প্রশ্নপত্রে সেরা মানের প্রশ্নগুলো ★ চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞ শিক্ষকমণ্ডলী সমন্বয়ে গঠিত একটি প্যানেল প্রশ্নপত্রগুলো বিশ্লেষণ করে টপ গ্রেড প্রশ্নগুলো বাছাই করেছেন তোমাদের সাজেশন হিসেবে।

Exclusive 500 MCQ
বহুনির্বাচনি প্রশ্নগুলো হয়ে থাকে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যের ওপর। তাই এখানে বিভিন্ন সালের বোর্ড ও নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে সিলেবাসভুক্ত সবগুলো অধ্যায় থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ ৫০০ তথ্যের ওপর বহুনির্বাচনি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে Exclusive 500 MCQ শিরোনামে। বিশেষজ্ঞ প্যানেল কর্তৃক যাচাইকৃত এ প্রশ্নগুলোর অনুশীলন প্রায় শতভাগ কমনের নিশ্চয়তা দেবে আসন্ন বোর্ড পরীক্ষায়।

রচনামূলক প্রশ্নের সাজেশন
রচনামূলক প্রশ্নের অধ্যায়ভিত্তিক সাজেশন ছাড়াও রয়েছে সংক্ষিপ্ত আকারে সুপার সাজেশন। বিগত বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও স্কুল প্রশ্ন বিশ্লেষণ করেই তৈরি করা হয়েছে সুপার সাজেশনটি।

পরিশিষ্ট অংশে নির্বাচনি পরীক্ষার আরও প্রশ্নপত্র
বইটিতে শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র ছাড়াও ‘পরিশিষ্ট’ অংশে রয়েছে বাছাইকৃত স্কুলের নির্বাচনি পরীক্ষার আরও প্রশ্নপত্র। এগুলো মূলত অগ্রসর শিক্ষার্থীদের অধিক অনুশীলনের জন্য দেওয়া হয়েছে। এসব প্রশ্নপত্রে ★ চিহ্নিত প্রশ্নগুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ।

বাংলা দ্বিতীয় পত্র টেস্ট পেপারস মেইড ইজি: উত্তরপত্র খণ্ডের বৈশিষ্ট্যঃ

পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে অধ্যায়ভিত্তিক পরীক্ষা প্রস্তুতি
২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি প্রদত্ত সিলেবাসের আলোকে নির্ধারিত শিখনফল ও বিষয়বস্তু অনুযায়ী রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নপত্র খণ্ডে। আর এ খণ্ডে রয়েছে উভয় ধরনের প্রশ্নের উত্তর। বিশেষজ্ঞ শিক্ষক প্যানেল কর্তৃক বাছাইকৃত এ প্রশ্নগুলো অনুশীলন করলেই সম্পন্ন হবে তোমাদের অধ্যায়ভিত্তিক প্রস্তুতি।

বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর
রচনামূলক অংশের পরীক্ষা-প্রস্তুতির জন্য শিক্ষাবোর্ড প্রণীত ২০২৬ সালসহ বিভিন্ন সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরসমূহ অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। এ অংশটি তোমাদের বোর্ড পরীক্ষার উত্তরের নমুনা সম্পর্কে ধারণা দেবে। এছাড়াও বহুনির্বাচনি প্রশ্নপত্রের উত্তরমালা ব্যাখ্যাসহ আলাদা করে দেওয়া হয়েছে এ বইতে।

শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর
ক্যাডেট কলেজের প্রশ্নসহ সকল বোর্ডের শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। এছাড়াও শীর্ষ ৫০০টি স্কুলের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বাছাই করে অধ্যায়ভিত্তিক সাজিয়ে উত্তর দেওয়া হয়েছে এ অংশে। এ প্রশ্নগুলোর অনুশীলন তোমাদের পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতিতে সাহায্য করবে।

এক্সক্লুসিভ মডেল টেস্টের উত্তর
ঘরে বসে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাইয়ের জন্য পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং নির্বাচনি পরীক্ষার টপ গ্রেড প্রশ্ন দিয়ে তৈরি এক্সক্লুসিভ মডেল প্রশ্নপত্রের উত্তর দেওয়া হয়েছে। তোমরা প্রতিটি মডেল টেস্ট দেওয়ার পর এখানে প্রদত্ত উত্তরমালা দেখে মিলিয়ে নেবে।

বহুনির্বাচনি প্রশ্নোত্তরের ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের সঠিকতা যাচাই, বিশ্লেষণ এবং প্রাসঙ্গিক তথ্য জানার জন্য দেওয়া হয়েছে ‘বহুনির্বাচনি প্রশ্নোত্তরের ব্যাখ্যা’।

Title:পাঞ্জেরী বাংলা দ্বিতীয় পত্র - এসএসসি ২০২৭ টেস্ট পেপারস মেইড ইজি (প্রশ্নপত্র + উত্তরপত্র) (পেপারব্যাক)
Publisher: পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
ISBN:2611010910040
Edition:13th Published, 2026
Number of Pages:464
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0