পাঞ্জেরী পৌরনীতি ও নাগরিকতা - এসএসসি ২০২৭ টেস্ট পেপারস মেইড ইজি (প্রশ্নপত্র + উত্তরপত্র) (পেপারব্যাক) | Panjeree Pouroniti O Nagorikota - SSC 2027 Test Papers Made Easy (Prosnopotro - Uttorpotro) (undefined)

Edition: 11th Published, 2026

পাঞ্জেরী পৌরনীতি ও নাগরিকতা - এসএসসি ২০২৭ টেস্ট পেপারস মেইড ইজি (প্রশ্নপত্র + উত্তরপত্র) (পেপারব্যাক)

৳ 370

৳ 352
৫% ছাড়
৫ টি Stock এ আছে
Quantity

0

মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
 

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ

বইটির বৈশিষ্ট্য:

পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপারস মেইড ইজি: প্রশ্নপত্র খণ্ডের বৈশিষ্ট্য

টেস্ট পেপারস অ্যানালাইসিস

এখানে টেস্ট পেপারস-এ প্রদত সকল বোর্ড ও শীর্ষস্থানীয় সকুলের সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণ করে 'গ' ও 'ঘ' নম্বর প্রশ্নগুলো সাধারণ প্রশ্নের আকারে দেওয়া হয়েছে- উত্তর নির্দেশনাসহ। যে প্রশ্নগুলো বারবার এসেছে সেগুলো (*) চিহ্নিত করে সাজেশন হিসেবে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার আগে উত্তরপত্র থেকে নিদিষ্ট টপিকগুলো দ্রুত রিভিশন দিতে পারবে এবং পরীক্ষায় যেকোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে সহজেই।

বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র
পরীক্ষা প্রস্তুতির জন্য শিক্ষাবোর্ড প্রণীত ২০২৬, '২৪ ও '২৪ সালের এসএসসি পরীক্ষার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এখান থেকে তুমি বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। প্রশ্নের এ ধরন মাথায় রেখেই সাজেশন অংশে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র
ক্যাডেট কলেজসহ সকল বোর্ডের শীর্ষস্থানীয় স্কুলসমূহের ২০২৬ সালের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে সেরা মানের সৃজনশীল ও বস্তুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এ অংশের অনুশীলন তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচনি পরীক্ষার প্রতিটি স্কুলের প্রশ্নপত্রে সেরা মানের প্রশ্নগুলোকে (*) চিহ্নিত সাজেশন আকারে উপস্থাপন করা হয়েছে।

এক্সক্লুসিভ মডেল টেস্ট
বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং নির্বাচনি পরীক্ষার টপ গ্রেড প্রশ্নের সমন্বয়ে এক্সক্লুসিভ মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। ঘড়ি ধরে প্রতিটি মডেল টেস্ট দেওয়ার পর তোমরা মেইড ইজি উত্তরপত্র খণ্ড থেকে উত্তর মিলিয়ে নেবে। মডেল টেস্টের অনুশীলন তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে সম্পূর্ণ করবে।

সাজেশন: পরীক্ষা ২০২৭
পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের সাজেশন অংশটি বোর্ড পরীক্ষক, প্রশ্ন মডারেটর ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষক কর্তৃক প্রণীত। এটির অনুসরণ তোমাদের শতভাগ সাফল্য নিশ্চিত করবে।

গুরুত্বপূর্ণ অধ্যায় ও বিষয়বস্তুর সাজেশন
সৃজনশীল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় ও বিষয়বস্তুর আলোকে করা হয়। তাই এ অংশে বোর্ডভিত্তিক গ্রাফসহ ওয়ান স্টার ও টু স্টার রেটিং করে অধ্যায় ও বিষয়বস্তুর সাজেশন দেওয়া হয়েছে।

Exclusive 400 MCQ
400 বহুনির্বাচনি প্রশ্নগুলো হয়ে থাকে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যের ওপর। তাই এখানে বিভিন্ন সালের বোর্ড ও নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে সিলেবাসভুক্ত সবগুলো অধ্যায় থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ ৪০০ তথ্যের ওপর বহুনির্বাচনি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে Exclusive 350 MCQ শিরোনামে। বিশেষজ্ঞ প্যানেল কর্তৃক যাচাইকৃত এ প্রশ্নগুলোর অনুশীলন প্রায় শতভাগ কমনের নিশ্চয়তা দেবে আসন্ন বোর্ড পরীক্ষায়।

SQ Bank
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন এবারই প্রথম বোর্ড পরীক্ষায় অন্তর্ভুক্ত হতে চলেছে। এ অংশে পূর্ণ নম্বর পেতে হলে প্রয়োজন বেশি বেশি অনুশীলন। তাই শতভাগ কমন নিশ্চিত করার জন্য নির্বাচনি পরীক্ষার টপ গ্রেড প্রশ্নের পাশাপাশি পাঠ্যবইয়ের টপিক বিশ্লেষণ করে SQ Bank শিরোনামে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে প্রশ্নব্যাংক আকারে।

Magic Cue
পরীক্ষার পূর্বমুহূর্তে ঝটপট প্রস্তুতি নেওয়ার জন্য দেওয়া হয়েছে Magic Cue অংশটি। বিগত বিভিন্ন সালের বোর্ড ও নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নির্দিষ্ট অধ্যায় থেকে সম্ভাব্য যাবতীয় প্রশ্নকে ধরনভিত্তিক শ্রেণিকরণ করা হয়েছে এখানে। আর শিখনফলের আলোকে এমনভাবে উদ্দীপক তৈরি করা হয়েছে যা প্রতিটি প্রশ্নের উপযোগিতাকে ধারণ করে। শিক্ষার্থীরা এ অংশটি ভালোভাবে বুঝে অনুশীলন করলে যেকোনো উদ্দীপকের ওপর প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জাদুকরি সমাধান করতে পারবে সহজেই।

পরিশিষ্ট অংশে নির্বাচনি পরীক্ষার আরও প্রশ্নপত্র
বইটিতে শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র ছাড়াও 'পরিশিষ্ট' অংশে রয়েছে বাধাইকৃত স্কুলের নির্বাচনি পরীক্ষার আরও প্রশ্নপত্র। এগুলো মূলত অগ্রসর শিক্ষার্থীদের অধিক অনুশীলনের জন্য দেওয়া হয়েছে। এসব প্রশ্নপত্রে চিহ্নিত প্রশ্নগুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ।

পৌরনীতি ও নাগরিকতা টেস্ট পেপারস মেইড ইজি: উত্তরপত্র খণ্ডের বৈশিষ্ট্য

পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে অধ্যায়ভিত্তিক পরীক্ষা প্রস্তুতি

২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি প্রদত্ত পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে নির্ধারিত শিখনফল ও বিষয়বস্তু অনুযায়ী বহুনির্বাচনি, সৃজনশীল ও সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নপত্র খণ্ডে। আর উত্তরপত্র খণ্ডে রয়েছে সব ধরনের প্রশ্নের সমাধানসহ অধ্যায়ভিত্তিক আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান। বিশেষজ্ঞ শিক্ষক প্যানেল কর্তৃক বাছাইকৃত এ প্রশ্নগুলো অনুশীলন করলেই সম্পন্ন হবে তোমাদের অধ্যায়ভিত্তিক প্রস্তুতি।

বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান
সৃজনশীল অংশের পরীক্ষা-প্রস্তুতির জন্য শিক্ষাবোর্ড প্রণীত ২০২৬ সালসহ বিভিন্ন সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানসমূহ অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। এ অংশটি তোমাদের বোর্ড পরীক্ষার সমাধানের নমুনা সম্পর্কে ধারণা দেবে। এছাড়াও বহুনির্বাচনি প্রশ্নপত্রের উত্তরমালা ব্যাখ্যাসহ আলাদা করে দেওয়া হয়েছে এ বইতে।

শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান
ক্যাডেট কলেজের প্রশ্নসহ সকল বোর্ডের শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। এছাড়াও শীর্ষ ৫০০টি স্কুলের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বাছাই করে অধ্যায়ভিত্তিক সাজিয়ে সমাধান দেওয়া হয়েছে এ অংশে। এ প্রশ্নগুলোর অনুশীলন তোমাদের পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতিতে সাহায্য করবে।

এক্সক্লুসিভ মডেল টেস্টের সমাধান
ঘরে বসে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাইয়ের জন্য এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং বিভিন্ন স্কুলের নির্বাচনি পরীক্ষার টপ গ্রেড প্রশ্ন দিয়ে তৈরি এক্সক্লুসিভ মডেল প্রশ্নপত্রের সমাধান দেওয়া হয়েছে। তোমরা প্রতিটি মডেল টেস্ট দেওয়ার পর এখানে প্রদত্ত উত্তরমালা দেখে মিলিয়ে নেবে।

বহুনির্বাচনি প্রশ্নোত্তরের ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের সঠিকতা যাচাই, বিশ্লেষণ এবং প্রাসঙ্গিক তথ্য জানার জন্য দেওয়া হয়েছে 'বহুনির্বাচনি প্রশ্নোত্তরের ব্যাখ্যা'।

Title:পাঞ্জেরী পৌরনীতি ও নাগরিকতা - এসএসসি ২০২৭ টেস্ট পেপারস মেইড ইজি (প্রশ্নপত্র + উত্তরপত্র) (পেপারব্যাক)
Publisher: পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
ISBN:2611010910090
Edition:11th Published, 2026
Number of Pages:560
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0