প্রকরণসিদ্ধ বাংলা হাইকু: বিলম্বিত অভিযাত্রা (হার্ডকভার) | Prokoronsidhwa Bangla Haiku: Bilombito Ovijatra (Hardcover)

প্রকরণসিদ্ধ বাংলা হাইকু: বিলম্বিত অভিযাত্রা (হার্ডকভার)

৳ 250

৳ 213
১৫% ছাড়
Quantity

0

বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন

বই সংক্ষেপ
লেখক

২০০৪ সালের আগে জাপানি ভাষার তিন পঙক্তিবিশিষ্ট ক্ষুদ্রতম কবিতা ‘হাইকু’র অনুসরণে যাঁরা বাংলা ভাষায় এর চর্চা করেছেন তাঁরা সবাই মুখে-মুখে কিংবা বইয়ের ভূমিকায় বলতেন: হাইকুর তিন পঙক্তি বিন্যস্ত হবে ৫-৭-৫ মাত্রায়। কারণ, জাপানিরা এই আঙ্গিক ও ছন্দপ্রকরণ মেনে চলেন। বাস্তবে হাইকু রচনায় আমাদের কোনো কবিই ছন্দপ্রকরণের ধার ধারেননি, যে যার নিয়মে লিখেছেন। দুয়েকজন স্বরবৃত্ত ছন্দের নামে যেভাবে ৫-৭-৫ মাত্রায় পঙক্তি সাজিয়েছেন, তা শাস্ত্রসম্মত নয়, কারণ, স্বরবৃত্ত ছন্দে ৫ ও ৭ মাত্রার পর্ব নেই। অতিপর্ব ও অপূর্ণপর্ব সহযোগে স্বরবৃত্তীয় যে ৫ ও ৭ মাত্রার পঙক্তি তৈরি হয় তার-ও একত্রবাস (মিশ্রণ) সমন্বিতভাবে ধ্বনিগত দিক থেকে অশ্রাব্য ঠেকে। ২০০৪ সালে একটি সমীক্ষা শেষে আবিদ আনোয়ার হাইকুর জন্য মাত্রাবৃত্তীয় ৫-৭-৫ মাত্রার যে প্রকরণ নির্ধারণ করে দিয়েছেন, ছন্দশিক্ষিত সব কবিই এখন এই প্রকরণে বাংলা ভাষায় হাইকু লিখছেন। এই বইটি পড়লে পাঠক বুঝতে পারবেন বাংলা হাইকু কীভাবে আবিদ আনোয়ারের হাতে ৫-৭-৫ মাত্রার প্রকরণ পেল এবং উভয় বাংলায় তা সমাদৃত হলো। ফরাসি ও ইংরেজ কবিদের হাইকুচর্চা বিষয়েও বইটিতে রয়েছে তথ্যবহুল মনোজ্ঞ আলোচনা। শুধু তত্ত্ব আলোচনাই নয়, এই বইতে রয়েছে ‘প্রকরণসিদ্ধ বাংলা হাইকুর পথিকৃৎ’ হিসেবে স্বীকৃত কবি আবিদ আনোয়ার-এর নিজের লেখা ১২০টি বাংলা হাইকু। প্রতিটি হাইকুর ছোট্ট অবয়বে গভীর ভাবনার শিল্পিত প্রকাশ ঘটেছে, যা মানসম্পন্ন হাইকু রচনায় ভাবীকালের রচয়িতাদের অনুপ্রাণিত করবে। বিদেশি ভাষা থেকে আগত সনেট ও লিমেরিক বাংলা ভাষায় যেভাবে নির্দিষ্ট আঙ্গিক ও প্রকরণ পেয়েছে, বিলম্বে হলেও সেভাবেই জাপানি হাইকুর-ও বাংলায়ন সম্পন্ন হলো। এই বইতে দেখানো হয়েছে তার পথপরিক্রমা।

Title:প্রকরণসিদ্ধ বাংলা হাইকু: বিলম্বিত অভিযাত্রা (হার্ডকভার)
Publisher: আগামী প্রকাশনী
ISBN:9789840429974
Edition:1st Edition, 2023
Number of Pages:72
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0