
৳ 800
এই বইটি বর্তমানে প্রকাশনীতে মুদ্রিত কপি নেই। আপনি চাইলে বইটির জন্য রিকোয়েস্ট করতে পারেন। সেক্ষেত্রে বইটি পুনর্মুদ্রণ হলে আমরা আপনাকে জানাবো।
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
১৯০৫ সালের বঙ্গভঙ্গের সময় থেকে ভারতবর্ষে, বিশেষ করে বাংলায় ইংরেজবিরোধী বিপ্লবী আন্দোলন নতুন রূপ পেতে থেকে। তবে এর আরম্ভটা আরেকটু আগে, ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে। ভগিনী নিবেদিতা, ওকাকুরা, যতীন্দ্রনাথ, সুরেন্দ্রনাথ ঠাকুর হয়ে এক সময় অরবিন্দের কাঁধে চলে আসে বিপ্লবী সন্ত্রাসবাদের ভার। অরবিন্দ এবং তার ভাই বারীন গ্রেপ্তার হওয়ার পর বিপ্লবের মশাল চলে এল বাঘা যতীন আর তার শিষ্য নরেন ভট্টাচার্যের (এম এন রায়) হাতে। বিপ্লবী আন্দোলন কেবল ভারতবর্ষেই সীমাবদ্ধ থাকল না বরং রাসবিহারী বসু, নরেন ভট্টাচার্য, হেমচন্দ্র, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মতো বিপ্লবীদের কারণে বাংলার বিপ্লবী প্রয়াস ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। বাংলা এবং ভারতবর্ষের বিপ্লবের সাথে জড়িয়ে পড়ল জার্মানী এবং রাশিয়া। লেনিনের নেতৃত্বে রাশিয়ার বিপ্লব-প্রয়াসের প্রায় সমান্তরালে চলতে থাকল বাংলা এবং ভারতবর্ষে ইংরেজবিরোধী বিপ্লবের প্রচেষ্টা। এই উপন্যাসে একই সঙ্গে ধারণ করা হয়েছে রাশিয়ান বিপ্লবী এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া বাঙালি বিপ্লবীদের প্রেম এবং বিপ্লবের কাহিনি এবং এই দুই ভুখণ্ডের বিপ্লবীদের আন্তঃসম্পর্ক। কখনো কখনো বিপ্লবীদের চাইতে তাঁদের প্রেমিকাদের ভূমিকা বিপ্লবী কর্মকাণ্ডে অনেক বেশি অভিঘাতময়। কিন্তু সেই ভূমিকাগুলো অনেকটাই অন্ধকারে রয়ে গেছে। এই উপন্যাসে সেই সব নারীদের ভূমিকাও চিহ্নিত এবং চিত্রিত হয়েছে।
| Title | : | নক্ষত্র-নূপুর (হার্ডকভার) |
| Publisher | : | অন্যপ্রকাশ |
| ISBN | : | 9789845028332 |
| Edition | : | 1st Edition, 2023 |
| Number of Pages | : | 380 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0