নিসর্গ-নন্দন দ্বিজেন শর্মা (হার্ডকভার) | Nisarganandan Dwijen Sharma (Hardcover)

নিসর্গ-নন্দন দ্বিজেন শর্মা (হার্ডকভার)

৳ 350

৳ 297
১৫% ছাড়
Quantity

0

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ
লেখক

দ্বিজেন শর্মার অধ্যয়নের আগ্রহ ছিল বিবর্তনতত্ত্বে। এর সাথে সাহিত্য, ইতিহাস, জীববিজ্ঞান, পরিবেশবিদ্যাকে সঙ্গী করেছেন। জ্ঞানকাণ্ডের এসব শাখার অসামান্য সম্মিলন ঘটে তাঁর রচনায়। প্রকৃতির পরিচিতি ও বিবরণে সাহিত্যের বিচিত্র উপস্থাপন-দক্ষতায় তাঁর সমতুল্য আর কেউ আছেন বলে আমাদের জানা নেই। এর মূলে প্রত্নকাঠোমো হিসেবে ভূমিকা রেখেছে বৃক্ষবৈচিত্র্যে সমৃদ্ধ নিজ বাগানবাড়ি এবং প্রতিবেশী পাথারিয়া পাহাড়। পাথারিয়া ও হাকালুকি হাওরের আবহে কেটেছে তাঁর দুরন্ত কৈশোর। ফলত, অপ্রাতিষ্ঠানিক প্রকৃতিশিক্ষা, উদ্ভিদ ও প্রাণ সম্পর্কে ধারণা অর্জিত হয় অসামান্য নিসর্গের আবহে। যে কারণে তাঁকে বলা হয়েছে প্রকৃতিপুত্র। তখনও বিদ্যুৎ যায়নি শিমুলিয়া গ্রামে। কিন্তু শোনা যেত প্যাঁচা কিংবা ভিন্ন পাখির ডাক। এ-বাড়ির পেছনেই হাকালুকি হাওরের সীমানা। সংগত কারণে জলবিলাস ও মাছশিকারের সঙ্গে রয়েছে তাঁর কৈশোরক সংযোগ। এ কৌতূহল থেকেই আমরা কবিরাজ বাড়ি ও বৃক্ষবাগান সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করি। অর্থাৎ, বাগান, বৃক্ষ ইত্যাদির সঙ্গে দ্বিজেন শর্মার পরিচিতি শৈশব ও বাল্যকাল থেকে। বোঝা যায় যে, পুথিবিদ্যার বাইরে ঘটেছে দ্বিজেন শর্মার চিন্তাপ্রণালির বিকাশ।

Title:নিসর্গ-নন্দন দ্বিজেন শর্মা (হার্ডকভার)
Publisher: অনিন্দ্য প্রকাশ
ISBN:9789849725640
Edition:1st Edition, 2023
Number of Pages:128
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0