
৳ 200
এই বইটি বর্তমানে প্রকাশনীতে মুদ্রিত কপি নেই। আপনি চাইলে বইটির জন্য রিকোয়েস্ট করতে পারেন। সেক্ষেত্রে বইটি পুনর্মুদ্রণ হলে আমরা আপনাকে জানাবো।
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি!
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
শিক্ষাব্যবস্থা ও স্কুলের ব্যর্থতা আজ আর গোপন নয়। এসবের আগা-পাশ-তলার পরিচালনকারীরা দিনের পর দিন সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। তবে কখনও ভাবিনি, শিক্ষা গ্রহণে অযোগ্য-অপদার্থ-গর্দভ আখ্যায়িত করে বাধ্যতামূলক স্কুল যাদের বর্জন করেছে, ফেল করা সেইসব ছেলেদের কয়েকজন সম্মিলিত হয়ে শ্রেণিভিত্তিক স্কুলব্যবস্থার বিদ্বেষ-বৈষম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি---যা দরিদ্রের জন্য নয় বিত্তশালীদের জন্য উপকারী এবং স্কুল এক সামাজিক অবিচার-বৈষম্য বিস্তারের সংকীর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ইত্যাদি সমালোচনা করে একখানা বই লিখে ফেলতে পারে; এ এক অভাবনীয় প্রতিবাদ! আমাদের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরীক্ষাকেন্দ্রিক। পরীক্ষা সমাপনান্তে একটি সনদপত্র পাওয়াই যেন এর একমাত্র লক্ষ্য, তা যেভাবেই হোক না কেন! তাই পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নের উত্তর শেখানোর প্রয়োজনে তৈরি হয়েছে নোটবই-গাইডবই, প্রাইভেট পড়ানো, কোচিং সেন্টার, নকল প্রবণতা, প্রশ্ন ফাঁস, পরীক্ষার ফলকে প্রভাবিত করা, এমনকি জাল সনদ তৈরি করা। এতে যে সমাজ-সংস্কৃতির যথার্থ কল্যাণ হচ্ছে না, তা আমরা নানাভাবেই টের পাচ্ছি। এর প্রেক্ষিতেই বারবিয়ানার স্কুলছাত্রদের অনুভূতির সাথে আমরা একাত্মতা অনুভব করছি। আমরা চাই বিষয়গুলো আমাদের স্বদেশে আলোচিত হোক।
| Title | : | শুনুন স্যার |
| Publisher | : | দ্যু প্রকাশন |
| ISBN | : | 9789848015452 |
| Edition | : | 1st Edition, 2020 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0