
Edition: 11th Edition, 2026
৳ 370
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
বইটির বৈশিষ্ট্যঃ
বিশ্লেষণধর্মী পাঠ সহায়ক বিষয়বস্তু
পাঠ্য বিষয়বস্তু ভালোভাবে বোঝার জন্য প্রতি অধ্যায়ের শুয়ুতে দেওয়া হয়েছে শিখনফলের ভিত্তিতে বোর্ড প্রশ্নের সংখ্যাভিত্তিক বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ধারণা ও পর্যালোচনা, ছক, চিত্র, ফ্লোচার্ট, ইনফোগ্রাফ, গুরুত্বপূর্ণ তথ্যকণিকা, জেনে রাখো, মনে রাখো ইত্যাদি। এছাড়া প্রতিটি টপিকের শেষে দেওয়া হয়েছে কুইজ, যার উত্তর প্রদানের মাধ্যমে তুমি পাঠ্য বিষয়বস্তুর ওপর নিজের ধারণা যাচাই করতে পারবে।
শতভাগ কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ধারাবাহিক অনুশীলনের পাশাপাশি পরীক্ষায় শতভাগ কমন নিশ্চিত করার লক্ষ্যে NCTB অনুমোদিত পাঠ্যবইয়ের অনুশীলনীসহ বিভিন্ন পরীক্ষার এবং সম্ভাব্য সব ধরনের বহুনির্বাচনি প্রশ্নোত্তর সুসংগঠিতভাবে দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে 'প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও
‘তথ্য', 'ব্যাখ্যা', 'জেনে রাখো' ও 'মনে রাখো' শিরোনামে সহায়ক তথ্য এবং প্রতিটি টপিকের ওপর Top Tips।
নিশ্চিত নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর
সৃজনশীল রচনামূলক অংশে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নে (১+২) × ৫ = ১৫ নম্বর সরাসরি কমন পাওয়া সম্ভব। তাই এখানে দেওয়া হয়েছে পাঠ্যবইয়ের টপিক উল্লেখ করে অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
শিখনফলভিত্তিক সৃজনশীল রচনামূলক প্রশ্নোত্তর
NCTB অনুমোদিত পাঠ্যবইয়ের অনুশীলনী ছাড়াও বিভিন্ন পরীক্ষার এবং শিখনফল বিশ্লেষণ করে গুরুত্বের অনুপাতে পরীক্ষায় কমন উপযোগী সৃজনশীল রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে এ অংশে।
অ্যাসেসমেন্ট উপযোগী প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট
অধ্যায়ের অনুশীলন শেষে নিজে নিজে পরীক্ষা দিয়ে দক্ষতা যাচাইয়ের জন্য দেওয়া হয়েছে অ্যাসেসমেন্ট অংশ। এখানে রয়েছে 'প্রশ্নব্যাংক' শিরোনামে অ্যাপ্লিকেশন অংশের অনুরূপ প্রশ্ন এবং অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট। ঘরে বসে পরীক্ষা দিয়ে প্রাপ্ত নম্বর অনুযায়ী অ্যাসেসমেন্ট হক পূরণ করে নিজের অবস্থান যাচাই করতে পারবে তুমি।
ব্যবহারিক অংশ
ব্যবহারিক ক্লাসের প্রস্তুতি থেকে শুরু করে প্রতিটি ধাপে করণীয় কাজের সঠিক দিকনির্দেশনা এ অংশে দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে মৌখিক অভীক্ষার উপযোগী সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
বোর্ড প্রশ্ন বিশ্লেষণের আলোকে সাজেশন
এখানে বিগত বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে পাঠ্যবইয়ের অধ্যায়গুলোর গুরুত্ব ছক ও গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে। একটি অধ্যায় থেকে এ পর্যন্ত কত সংখ্যক সৃজনশীল রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্ন এসেছে তাও জানা যাবে এ অংশ থেকে। এছাড়াও রয়েছে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাজেশন।
সমৃদ্ধ পরিশিষ্ট অংশ
সার্বিক প্রস্তুতির সহায়ক হিসেবে এবং শিক্ষার্থীদের ব্যবহারোপযোগিতা বিবেচনা করে সাজানো হয়েছে পরিশিষ্ট অংশ।
| Title | : | পাঞ্জেরী পরিসংখ্যান প্রথম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি/এইচএসসি) (পেপারব্যাক) |
| Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
| ISBN | : | 2608011110456 |
| Edition | : | 11th Edition, 2026 |
| Number of Pages | : | 592 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0