
৳ 250
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
ফ্ল্যাপ:
কোনটা ভালো? ভুলো মন না প্রখর স্মৃতি! জীব কিংবা জড়, সৃষ্টির রহস্যে নশ্বরতা অমোঘ। অমোঘ রূপান্তর। মা পাশ ফিরে ঘুমালে বুকের ওম হারা যে শিশু মধ্যরাতে জেগে উঠে ফোঁপানো কান্নায়, সেও একদিন জেনে যায় এ বুক কোনো চিরস্থায়ী বিষয় নয়! জীবনের পর্বগুলোকে এক এক করে দেখতে থাকলে আমরা কি পাই, সে ব্যাখ্যা এখন নয়। তবে সুখে-দুঃখে অভিজ্ঞতার নুড়ি কুড়ানো জীবন একটা সময়ে এসে তীর মুখী ঢেউয়ের মতো ভেতরে ভেতরে উদগ্রীব হতে থাকে কিছু বলার জন্যে, কিছু লেখার জন্যে। হোক তা পাশের মানুষটির কাছে, প্রচারের মঞ্চে কিংবা একাকী নিশীথে বহতা বাতাসের সাথে! এক অকৃপণ ভালোবাসার খোলা দুয়ার আমাদের প্রিয় বসুমতীর নরম মাটি ও বাতাস। তবুও মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে এক সংবেদনশীল হৃদয়ের লড়াই এখানে কখনো থামে না! দায় কার? সে প্রশ্নের উত্তর খোঁজার পূর্বে চলুন আমরা একটি ভালো বই হাতে তুলে নেই। আত্মশুদ্ধির পথ খুঁজে পেতে একটি ফুলের কাছে গিয়ে নতজানু হই!
| Title | : | হৃদ নৈঋতে নৈঃশব্দ্য (হার্ডকভার) |
| Publisher | : | চলন্তিকা |
| ISBN | : | 9789849839842 |
| Edition | : | 1st Published, 2024 |
| Number of Pages | : | 96 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0