
৳ 340
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে বইমেলা ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
পারুল বারান্দায় দাঁড়িয়ে আছে। বারান্দায় দাঁড়িয়ে থাকা দিলশাদের একদম পছন্দ না। মায়ের এই অপছন্দের কথা পারুল খুব ভালো করে জানে। তারপরও সে বারান্দায় দাঁড়িয়ে আছে। পারুলের বারান্দায় দাঁড়িয়ে থাকতে যে ভালো লাগছে তাও না। তার ইচ্ছে করছে ছাদে চলে যেতে। ছাদে গিয়ে পায়চারি করতে পারলে ভালো হতো। মন ভালো হয়ে যেত। পারুলের আজ মন খুব খারাপ। শুধু মন খারাপ না। ভয়াবহ রকমের মন খারাপ। যে রকম মন খারাপ হলে কুড়ি একুশ বছরের একটি মেয়ের মরে টরে যেতে ইচ্ছে করে। পারুলের মন খারাপের ধরন সেই পর্যায়ের। পারুলের নিজের মধ্যে কখনোই মরে যাওয়ার সাধ জাগে না। এত মন খারাপ নিয়েও এই মুহূর্তে তার মধ্যে এ রকম কোনো ইচ্ছে কাজ করছে না বরং সে প্রাণপণ চেষ্টা করছে নিজের মনটাকে ভালো করে ফেলতে। সে চেষ্টা যে সফল হচ্ছে তাও না। চেষ্টার ফল উল্টো ফলছে; মন ভালো না হয়ে মন খারপের পরিমাণ বেড়ে যাচ্ছে। মন ভালোর শেষ চেষ্টা করা যেতে পারে। মা যেন টের না পান এমন ভাবে সে ছাদে চলে যেতে পারে। পারুল কি করবে বুঝতে পারছে না।
| Title | : | বিষাদের ছায়া (হার্ডকভার) |
| Publisher | : | দুয়ার প্রকাশনী |
| Edition | : | 1st Published, 2024 |
| Number of Pages | : | 139 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0