
৳ 200
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
পূর্ণতায় ভালোবাসা হই
থেকে থেকে কেঁপে ওঠে বিদগ্ধ নগর
আমাকে বাঁচাও। পরিত্যক্ত ঘাসে বসি
ঘাসগুলো হেসে ভোলে নিজ কণ্ঠস্বর
আমৃত্যু বাঁচার জন্য ভুল অঙ্ক কষি ।
এখানে অসুস্থ লড়াই-প্রতিযোগিতা
যেমন সার্কাসে দেখি চাকু ছোড়া খেলা
আমাকে বাঁচাও। মরা-কাঠে জ্বলে চিতা
যে-আগুনে ছারখার কামার্ত কাফেলা ।
ঘুম নেই জেগে নেই আছি মাঝামাঝি
আমাকে বাঁচাও। যদি পারো কাছে আসো
আমিও জীবন খুলে সুখ দিতে রাজি
দুঃখ-জল আরো খোলা এক-নদী হাসো।
আমার নগরে আমি পরিপূর্ণ নই
তবু ইচ্ছে পূর্ণতায় ভালোবাসা হই।
| Title | : | পূর্ণতায় ভালোবাসা হই (হার্ডকভার) |
| Publisher | : | এবং মানুষ প্রকাশনী |
| ISBN | : | 9789849840503 |
| Edition | : | 1st Published, 2024 |
| Number of Pages | : | 80 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0