
৳ 250
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি!
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
এ যুগের পাঠকের কাছে রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব হয়তোবা হিমালয়ের মতো অটল। অনেকের কাছেই তাঁর ভাবমূর্তি প্রায় ঋষিতুল্য। কিন্তু বাস্তবিক অর্থে, কবিগুরুকে যাঁরা কাছ থেকে দেখেছেন তাঁরা জানেন তিনি কতটা সূক্ষ্মদর্শী রসশিল্পী ছিলেন। মুখে মুখে ছোটোগল্প বানিয়ে তিনি উপস্থিত সবাইকে চমকে দিতেন। হাসিমুখে, কবিতার ঝরনায়, সুরের প্রবাহে, হাস্যকৌতুকে জীবনের সমস্ত দুঃখ গোপন করে গেছেন তিনি। চিরতারুণ্যে উদ্ভাসিত মানসিকতার কারণে তিনি বলে যেতে পেরেছেন, 'এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি তামাসারে যবে কব ছ্যাবলামি।'
রস-অনুসন্ধানী কথাশিল্পী তাপস রায় রবীন্দ্রজীবনের খুঁটিনাটি বিশ্লেষণ করে তুলে এনেছেন মজাদার সব গল্প। এক মলাটের মাঝে এত আনন্দ ধরে রাখা সামান্য বিষয় নয় মোটেই। বলাই বাহুল্য, শুধু রবীন্দ্রসাহিত্যের আগ্রহী পাঠক নন, যেকোনো পাঠকই এই গ্রন্থের রসে সানন্দে সিক্ত হবেন।
| Title | : | রসিক রবীন্দ্রনাথ (হার্ডকভার) |
| Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
| ISBN | : | 9789849848561 |
| Edition | : | 1st Published, 2024 |
| Number of Pages | : | 112 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0