
৳ 270
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
টুই আর পুই
মাথাখানি নেড়েচেড়ে ডেকে প্যাকপ্যা
হেলে দুলে চলছিলো পাতিহাঁস এক।
সাথে তার হলদেটে ছোট ছানা দুই
একটার নাম টুই, একটার পুই।
খুকুমণি দেখে হাঁস ডাক দিলে আয়
টুই, পুই বলে মা'কে, “চলো না মা যাই।”
মা হাঁস ছানা নিয়ে যবে কাছে গেলে
খুকুমণি একখানা বই হাতে নিলে।
বলে দিলে, “বসে পড়ো সব ফেলে কাজ
শিখে নাও, গুণে নেয়া ঠিকঠাক আজ।”
খুকুমণি বলে যাবে, পড়ো এক দুই
ফ্যালফ্যাল চেয়ে থাকে টুই আর পুই।
ফের বলে খুকুমণি, “মন দিয়ে শোনো
আজ আমি 'পারি না শুনবো না কোনো।”
খুকুমণি যতবার এক দুই গোণে
টুই, পুই খুব যে তা মন দিয়ে শোনে।
শুনে পরে যখনই বলবে যে 'এক' '
এক' তো তা হয় না, হয়ে যায় 'প্যাক'।
খুকুমণি যত বলে, তিন, দুই এক
টুই, পুই ডাকে শুধু প্যাক প্যাক প্যাক।
এইভাবে সারাদিন হলে পরে পার
খুকুমণি ভাবলো সে পড়াবে না আর।
বলে দিলো, “টুই, পুঁই পড়ালেখা থাক
এক, দুই না শিখে প্যাকপ্যাকই ডাক।”
| Title | : | ছন্দে গড়া মজার ছড়া (হার্ডকভার) |
| Publisher | : | তাম্রলিপি |
| ISBN | : | 9789849866206 |
| Edition | : | 1st Published, 2024 |
| Number of Pages | : | 270 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0