
৳ 270
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি!
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
আমি চোখ বন্ধ করে বসে আছি। একের পর এক স্মৃতি মনে পড়ছে। অথচ আমি কিছুতেই তোমার চেহারা মনে করতে পারছি না। সেইদিন তোমার সঙ্গে কী কথা হয়েছিলো তার কিছুই মনে পড়ছে না। এমনও কি হয়? এতো আপন মানুষের চেহারা কি কেউ ভুলে যায়? দশ বছর কি এতোই দীর্ঘ সময়? অথচ এক সময় রাতদিন শুধু তোমার কথা ভেবেছি। সর্বক্ষণ চোখের সামনে তোমার চেহারা দেখেছি। বৃষ্টির দিনে জানালা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে একেক সময় কল্পনায় দেখেছি তুমুল বৃষ্টির মাঝে দাঁড়িয়ে তুমি আমার দিকে তাকিয়ে আছো। আমি জানতাম এর কোনো বাস্তবতা নেই। তারপরেও এই দৃশ্য আমার কাছে ভালো লাগতো। বৃষ্টি থেমে গেলে আমি আবার বৃষ্টির জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করতাম। তুমি নেই, তারপরেও তুমি সর্বক্ষণ আমার সঙ্গে আছো। মাঝখান থেকে দশটা বছর কখন কেটে গেছে টের পাইনি। এই দশ বছরে অনেক কিছুই বদলেছে। আমি অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি। প্রিয় মানুষেরা একে একে আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু তুমিও যে আমাকে ছেড়ে চলে যাবে তা কখনো ভাবতে পারিনি।
তুমি নেই। তোমার সঙ্গে কাটানো স্মৃতিগুলো আমার বেঁচে থাকার একমাত্র সম্বল ছিলো। আমার সেই শেষ সম্বলও আজ আমার কাছে নেই। আমি তো শুধু তোমার স্মৃতি নিয়ে বাঁচতে চেয়েছি। কিন্তু স্মৃতির পাতা উল্টে এখন আর তোমাকে খুঁজে পাই না। সারারাত আমি তোমার আরাধনা করেছি। অথচ এক মুহূর্তের জন্যেও তোমার চেহারা স্মরণ করতে পারিনি। সময় বড় স্বার্থপর। সে নির্দ্বিধায় সুখস্মৃতি মুছে দিতে পারে। যে হারিয়ে যেতে চায় সে বোধহয় এভাবেই হারিয়ে যায়। এভাবে হারিয়ে যেতে নেই। এতোটুকু লিখে নাবিল ডায়েরি বন্ধ করলো। তার চোখের পাতা ভিজতে শুরু করেছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে তার দুই চোখ থেকে শ্রাবণের ধারার মতো অশ্রু ঝরতে শুরু করবে।
| Title | : | ভাঙন (হার্ডকভার) |
| Publisher | : | বইকোণ |
| Edition | : | 1st Published, 2022 |
| Number of Pages | : | 104 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0