
৳ 300
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
এত দিন ধরে এত বই লিখেছেন
সত্যজিৎ রায়, কিন্তু 'সুজন হরবােলার
মতাে বই একটিও লেখেননি। এতকাল
তাঁর লক্ষ্য ছিল মুখ্যত কিশােরবয়সীরা।
এই প্রথম আরও অল্পবয়সীদের জন্য
কলম ধরলেন তিনি। ডেকে নিলেন
তাদের অপরূপ রূপকথার এক রাজ্যে।
প্রমাণ করলেন যে, অন্যান্য ক্ষেত্রে তার
কৃতিত্ব যেমন অবিসংবাদী বাংলা
শিশুসাহিত্যের গৌরবময় যে-উত্তরাধিকার
তাঁর রক্তে, উত্তরাধিকারীরূপে সেই
রাজ্যপাটেও তিনি তেমনই স্বচ্ছন্দ,
স্বরাট, স্বমহিম। সুজন হরবােলায়
রয়েছে চার-চারটি রূপকথার গল্প ।
চিরকালের রূপকথার মতােই প্রত্যেকটি
আকর্ষণীয় । শুধু যা তফাৎ, সেই
একঘেয়ে চেহারাটা সেই রাজা-রানী-
রাজকন্যারা সবাই আছেন, তবু কোনও
গল্পই এক যে ছিল রাজা' বলে শুরু
হয়নি। এ-সব গল্প যাদের নিয়ে, তারা
প্রত্যেকেই সাধারণ ঘরের, অথচ
প্রত্যেকেই খুব গুণী। কেউ ভালাে গান
করে, কেউ খুব নির্লোভ, কেউ
দৃঢ়সংকল্প, কেউ-বা হরবােলা। আর
এদেরই অবাক-করা নানান কাণ্ড-
কারখানা নিয়ে একেকটি রূপকথা ।
| Title | : | সুজন হরবোলা (হার্ডকভার) |
| Publisher | : | নওরোজ কিতাবিস্তান |
| ISBN | : | 9844000173 |
| Edition | : | 7th Print, 2018 |
| Number of Pages | : | 87 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0