
৳ 800
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
ভারতবর্ষ প্রাগৈতিহাসিক কালে কখনোই আর্যাবর্ত ছিল না। খ্রিষ্টপূর্ব ও আর্যপূর্বকাল থেকেই ভারতে প্রাচীন মানুষের আগমন ঘটেছে- বিশেষত আদিম অস্ট্রিকভাষাভাষী অস্ট্রেলীয়-এশিয়াটিক মানুষের। তাদের পাত্রবর্ণ কৃষ্ণকায়, চুল কোঁকড়ানো এবং দেহের গড়ন দোহারা। আবার মঙ্গোলীয় রক্তধারার মানবের গাত্রবর্ণ হরিদ্রাভ, মুখমণ্ডল গোলাকার, চোখ পিটপিটে, অনেকাংশে দাড়ি গোঁফহীন। অস্ট্রিক ভাষাভাষীদের প্রথম আগমন ঘটেছিল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দক্ষিণ ভারতের সমুদ্র উপকূলে। অপরদিকে ভারতবর্ষে মঙ্গোলীয় রক্তধারার মানব যেমন গারো, খাসী, হাজং, চাকমা, ম্রো, ত্রিপুরা, রাজবংশী, কোচ ইত্যাদি নৃগোষ্ঠীর আগমন ঘটে তিব্বত ও চীনের হোয়াংহো ও ইয়াংসী নদীর অববাহিকা থেকে। তাদের আগে ভারতবর্ষের এই জনপদে মনুষ্য-বসতি ছিল কি-না তা নিয়ে নৃতাত্ত্বিক-গবেষক, ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিক-গবেষকদের মাঝে বিতর্কের মীমাংসা আজ অবধি শেষ হয়নি। আর সেই সকল কৃষ্ণকায় ও হরিদ্রাভ মানুষেরা ছিল সাঁওতাল, ওরাওঁ, মুণ্ডা এবং গারো, খাসিয়া, হাজং, চাকমা, ত্রিপুরা, ম্রো, মণিপুরী, বম, রাজবংশী ইত্যাদি নানা রকম ভিন্নভাষাভাষী মানুষের পূর্ব পুরুষরাই। যদিও তাদের মধ্যে ভাষাগত ব্যবধান সত্ত্বেও তাদের সংস্কৃতি, আচার-আচরণ, খাদ্য গ্রহণ, পোশাক-পরিচ্ছদ, মোটামুটি অমিলের চেয়ে মিলই বেশি।
| Title | : | গারো (হার্ডকভার) |
| Publisher | : | জার্নিম্যান বুকস |
| ISBN | : | 9789849765059 |
| Edition | : | 1st Published, 2024 |
| Number of Pages | : | 350 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0