
৳ 480
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে বইমেলা ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
"বইটি লেখার মূল উদ্দেশ্য যে সকল বেসিক বিষয় আমাদের স্কুলে শেখানো হয় সেসকল বিষয়কে বিস্তারিত ভাবে তুলে ধরা| বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি সমস্যা সমাধানের কৌশল নিয়ে আলোচনাই বইটির মূল বিষয়বস্তু| আমারা এই বইটিকে জাতীয় পাঠ্যক্রমের সহায়ক পাঠ্যবই এর মত করে তৈরী করবার সর্বাত্নক চেষ্টা করেছি| বইটিতে মূলত সংখ্যাতত্ত্ব, বিন্যাস-সমাবেশ ও সম্ভাবনা, বীজগণিত এবং জ্যামিতির ব্যাসিক বিষয় নিয়ে ধারণা দেওয়া হয়েছে এবং এই সকল বিষয় ভিত্তিক সমস্যা সমাধানের কৌশল দেখানো আছে| বইটি গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের প্রস্তুতির জন্যেও একটি চমৎকার বই হবে বলে আশা করছি|
বইটিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের যে সকল সাধারণ গাণিতিক জ্ঞান অর্জন করার প্রয়োজন হয় ভবিষ্যত গাণিতিক শিক্ষার জন্যে তাঁর সকলই আলোচনা করা হয়েছে| এই বইটিতে সকল বিষয়ের খুব বেশি গভীরে আলোচনা করবার সুযোগ হয় নি| তবে এর ধারাবাহিক পরবর্তী বইগুলোতে বিষয়ভিত্তিক গভীরে আলোচনা করার সফল চেষ্টা অব্যাহত থাকবে|
আমরা যখন স্কুলে পড়েছি তখন আমাদের সমস্যা সমাধানের দক্ষতার জন্যে তেমন উদ্যোগ গ্রহণ করতে দেখি নি সেভাবে| এই বইটি আমাদের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষ করে তুলতে সহায়ক হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস| আমরা গণিতের ভয় জয় করে সমস্যা সমাধানে দক্ষ করে তুলতে চাই আমাদের প্রজন্মকে| এর ধারাবাহিকতার একটি সফল প্রয়াস এই বই খানা| অনেক দীর্ঘ্য সময় নিয়ে বইটি লিখবার চেষ্টা করেছি| তবুও অনেক বিষয়কেই তুলে ধরতে আমরা ব্যর্থ হয়েছি বলে বিশ্বাস করি| এই সকল ব্যর্থতাকে সফল করে তুলবার চেষ্টা করব পরের খন্ডগুলোতে|
বইটিতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি যথেষ্ঠ উদাহরণের মাধ্যমে সমস্যা সমাধানের কৌশল দেখানো হয়েছে| সেইসাথে থাকছে পর্যাপ্ত পরিমাণ অনুশীলনি যার যার মাধ্যমে যা শিখছি তা যাচাই করবার সুযোগ পাবে আমাদের শিক্ষার্থীরা| বইটির কাজে সহযোগিতা করার জন্যে মোঃ মাহমুদুল হাসান এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি| বই এর সাথে শিক্ষার্থীদের যাত্রা সুন্দর হোক| আশা রাখি বইটি সকলের কাজে আসবে|
সকলের জীবন পাই এর মত সুন্দর হোক| শুভকামনা রইল সকলের জন্যে|"
| Title | : | গণিতের সমস্যা সমাধানের কৌশল - প্রথম খণ্ড (হার্ডকভার) |
| Publisher | : | তাম্রলিপি |
| ISBN | : | 9789849866213 |
| Edition | : | 1st Published, 2024 |
| Number of Pages | : | 159 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0