
৳ 160
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
"নিরাকার" বইয়ের ফ্ল্যাপের লেখা:
মেঘের ডাকের সাথে ফরহাদের অনেক দিনের মিতালী। কৈশোরে মেঘের ডাক শুনে ফরহাদ সবকিছু ভুলে যেতো। কলেজে বা বাসায় যেখানেই থাকতো, মেঘ ডাকলে ফরহাদের মনে বৃষ্টিস্নান ছাড়া আর কিছুই থাকতো না। উদয়পুর বড় মসজিদের পাশেই ওদের বাসা ছিলো... খুব কাছেই কালীগঙ্গা নদী। মেঘ ডাকলে কালীগঙ্গার তীরে মোলাহাটের আকাশের রঙ আর বাতাসের গন্ধ বদলে যেতো। ফরহাদ বাড়ি থেকে বের হয়ে সাইকেল চালিয়ে চলে যেতো হাইস্কুল রোডে। উপজেলা হেলথ কমপ্লেক্স পার হয়ে চলে যেতো চুনখোলা রোডের দিকে। নদীর কাছাকাছি আসতেই বৃষ্টির ঘ্রাণ ভেসে আসতো বাতাসে। রাস্তার দুইপাশের সবুজে নতুন প্রাণের স্পর্শ ফরহাদকে আর অন্য কোনোকিছুই ভাবতে দিতো না। থানা রোড আসতেই গাছের সবুজের সাথে ক্ষেতের শ্যামলিমা মিশতো। কালীগঙ্গার তীর ঘেষা ক্ষেতগুলোতে কাঁচা ফসলে বাতাসের নাচ শুরু হয়ে যেতো তখন। ফরহাদের মনের ভেতর তখন কবিতা লেখা হচ্ছে, ছবি আঁকা হচ্ছে, গল্পের মতো করে চারপাশের কথা লেখা হচ্ছে। ওর মনে তখন আর কিছুই থাকতো না। ঘর, কলেজ, বাবা, মা... কিছুই না।
| Title | : | নিরাকার (হার্ডকভার) |
| Publisher | : | জাগৃতি প্রকাশনী |
| ISBN | : | 9789849150239 |
| Edition | : | 1st Published, 2016 |
| Number of Pages | : | 85 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0