
৳ 240
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
পুষতে মানা ভূতের ছানা বইটিতে মোট গল্প বারোটি। প্রথম গল্প কুসমি। শিক্ষিকা শারমিন নতুন স্কুলে যোগদান করতেই কুসমি নামের এক মিষ্টি মেয়ের মায়ায় জড়িয়ে যান। মেয়েটির পরিচয় খুঁজতেই বেড়িয়ে যায় এক রহস্য। বইয়ের দ্বিতীয় গল্প ছোটোচাচ্চু। আলভীর সাথে তার ছোটোচাচ্চুর ভীষন ভাব। এক দুর্ঘটনায় ছোটোচাচ্চু নিখোঁজ হন। কিন্তু হঠাৎ একদিন অদ্ভুতভাবে আলভী দেখা পায় তার ছোটোচাচ্চুর। কিন্তু সে কি আসলেই ছোটোচাচ্চু? তৃতীয় গল্প মুমুর স্বপ্ন এ গল্পটি এক স্বপ্নবাজ শিশুর গল্প। শিশুটি দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত। নিশ্চিত মৃত্যুর হাত থেকে শিশুটির স্বপ্নই তাকে বাঁচিয়ে আনে। এরকম আরও অসম্ভব সুন্দর কিছু গল্প যেমন টিপুদের নতুন বাসা, বন্ধু না ভূত, ভূতবন্ধুর খপ্পরে, সেদিন মধ্যরাতে, পরি, ভূত তাড়ালো শিপলুমামা, ভূতের নাম ইমলি, পুতুলের জন্য এবং পুষতে মানা ভূতের ছানা দিয়ে সাজানো হয়েছে বইটি। বইটি পড়ে পাঠক এক অদ্ভুত অনুভূতি লাভ করবে। কখনো ভয় পাবে, কখনো হাসবে, কখনো তীব্র মায়ায় তার চোখ ভিজে উঠবে। শিশুকিশোররা ভূতের গল্প পড়তে এবং শুনতে ভালোবাসে। পুষতে মানা ভূতের ছানা বইটি শিশুকিশোরদের কল্পনাশক্তিকে প্রসারিত করবে। বইটির প্রত্যেকটি গল্প তাদের হৃদয় ছুঁয়ে যাবে নিঃসন্দেহে।
| Title | : | পুষতে মানা ভূতের ছানা (হার্ডকভার) |
| Publisher | : | সম্প্রীতি প্রকাশ |
| ISBN | : | 9789849882596 |
| Edition | : | 1st Published, 2024 |
| Number of Pages | : | 96 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0