
৳ 300
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। ‘ভেজিটারিয়ান’ উপন্যাসের জন্য পরিচিত সারা বিশ্বে। ২০২৪ সালে সাহিত্যে নোবেল বিজয়ী তিনি। হান কাংয়ের জন্ম ২৭ নভেম্বর ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ায় গোয়াংজু শহরে। হান হলেন বিখ্যাত ঔপন্যাসিক হান সিউং-ওনের মেয়ে। ৫৩ বছর বয়সী এই সাহিত্যিক ২০১৬ সালে ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ’ জেতেন। হান কাং মনে করেন, একক কোনো লেখক নন তিনি, বরং তাঁর মধ্যে রয়েছে অনেক লেখকের সম্মিলিত প্রভাব। হান কাংয়ের গদ্য কাব্যিক।
মানবিক জীবনের ভঙ্গুরতার গল্প বলেন তিনি। দক্ষিণ কোরিয়ার লেখকদের মধ্যে এবং এশিয়ার নারী লেখকদের তিনিই প্রথম নোবেলজয়ী। হান কাংয়ের ‘দ্য হোয়াইট বুক’-এর অনুবাদ ‘শাদা বই’। ‘শাদা বই’ মূলত উপন্যাস। উপন্যাস হলেও ধরণ ভিন্ন। ছোট ছোট গদ্যে গড়া এই নোবেল। কখনো মনে হবে কবিতাই পড়ছেন আপনি। আবার কখনো মনে হবে, না, পড়ছেন আপনি ছোট ছোট প্রবন্ধ। পড়ে শেষ করে মনে হবে, আরে বাহ, এ তো দেখি নতুন ধরনের এক উপন্যাস। হান কাংয়ের আশ্চর এই উপন্যাস অনুবাদ করেছেন অরণ্য।
| Title | : | শাদা বই (হার্ডকভার) |
| Publisher | : | উজান প্রকাশন |
| Edition | : | 1st Published, 2024 |
| Number of Pages | : | 96 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0