
Edition: Refined Edition, 2025
৳ 560
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
বইটির বৈশিষ্ট্য:
>> টপিকভিত্তিক অনুশীলন
টপিকভিত্তিক অনুশীলনের সুবিধার্থে অধ্যায়গুলোকে ছোট ছোট টপিকে বিভক্ত করে সাজানো হয়েছে। প্রতিটি টপিকের অধীনে রয়েছে বিগত বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান।
>> অল্প কথায় জেনে রাখি
এই শিরোনামের অধীনে বিষয়বস্তু সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। দেওয়া হয়েছে সংজ্ঞা, প্রকারভেদ, গাণিতিক সূত্রাবলি, সূত্র মনে রাখার কৌশল, সংখ্যাভিত্তিক তথ্য মনে রাখার চার্ট, তথ্যের চিত্রভিত্তিক উপস্থাপন যা পরীক্ষার্থীর তত্ত্বীয় জ্ঞানকে সমৃদ্ধ করবে।
>> টপিকের আলোকে বিভিন্ন পরীক্ষার MCQ প্রশ্নের সমাধান
এখানে রয়েছে বিগত বিভিন্ন সালের বিসিএস, সরকারি-বেসরকারি ব্যাংক, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস, শিক্ষক-প্রভাষক নিবন্ধন, প্রাথমিক ও মাধ্যমিক সহকারী শিক্ষক, পিএসসি ও বিভিন্ন মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান। প্রশ্নের পাশে পরীক্ষার নাম, পদ ও সাল উল্লেখ করা হয়েছে, যা প্রশ্নের গুরুত্ব ও বিভিন্ন পরীক্ষার প্রশ্ন প্রবণতা সম্পর্কে ধারণা দেবে।
>> টাইপভিত্তিক অঙ্ক সমাধান
প্রতি অধ্যায়ে অঙ্কগুলো টাইপভিত্তিক সাজানো অর্থাৎ সমজাতীয় অঙ্কগুলো একসাথে রাখা হয়েছে। বিন্যস্ত করা হয়েছে সহজ থেকে কঠিনের ক্রমান্বয়ে। ফলে ধাপে ধাপে অঙ্ক রপ্ত করা সহজ হবে। এখানে বিভিন্ন পরীক্ষায় ইংরেজিতে আসা অঙ্ক বঙ্গানুবাদসহ যুক্ত করা হয়েছে। ফলে বাংলা/ইংরেজি দুই ভাষাতেই প্রশ্ন বোঝার অভ্যাস তৈরি হবে।
>> ৬ষ্ঠ-১২শ শ্রেণির পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ অঙ্ক
নিয়োগ পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বই থেকে প্রশ্ন করার প্রবণতা লক্ষণীয়। তাই প্রতি অধ্যায়ে উক্ত পর্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্ক সংযোজিত হয়েছে। এই অংশ ভালোভাবে রপ্ত করলে পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন পাওয়ারও সম্ভাবনা থাকে।
>> শর্টকাট, বিকল্প সমাধান এবং বিশেষ তথ্য (Note)
বিভিন্ন অঙ্ক স্বল্প সময়ে ও মুখে মুখে সমাধান করার জন্য প্রয়োজনীয় শর্টকাট যুক্ত করা হয়েছে। একই অঙ্ক ভিন্নভাবে করার জন্য বিকল্প সমাধান দেওয়া হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট অঙ্ক, সূত্র, নিয়ম সংক্রান্ত বাড়তি তথ্য ‘Note’ শিরোনামে উপস্থাপিত হয়েছে।
>> লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান
বিভিন্ন লিখিত পরীক্ষায় আসা ও কমন উপযোগী অঙ্ক এই শিরোনামে সংযোজন করা হয়েছে। অঙ্কের সমাধান লিখিত পরীক্ষার উপযোগী করে বিশদভাবে দেওয়া হয়েছে।
>> নিজেকে যাচাই করি
এই অংশে নিজে নিজে অনুশীলনের জন্য বিভিন্ন নিয়মের অঙ্ক সংযোজিত হয়েছে। নিজে সমাধান করে উত্তর মেলানোর জন্য উত্তরমালাও দেওয়া হয়েছে।
>> বিগত পরীক্ষাসমূহের প্রশ্নের সমাধান
এই অংশে ১০ম-৪৯তম বিসিএস এবং সাম্প্রতিক কালের পিএসসি ও বিভিন্ন মন্ত্রণালয়, ব্যাংক, নিবন্ধন, প্রাথমিক শিক্ষক ইত্যাদি পরীক্ষার সকল প্রশ্ন ও সমাধান একত্রে উপস্থাপন করা হয়েছে। এই অংশ থেকে প্রশ্ন-প্রবণতা, প্রশ্নকাঠামো, কাঠিন্যের ধরন, কমন প্রাপ্তির সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা যাবে।
>> লিখিত ও ভাইভা প্রস্তুতি
বইটি সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপের সিলেবাস ও প্রশ্নপত্র বিশ্লেষণের ভিত্তিতে রচিত। তাই এটি প্রিলিমিনারি পরীক্ষার সাফল্য নিশ্চিত করার পাশাপাশি লিখিত ও বিষয়ভিত্তিক ভাইভার জন্য পরীক্ষার্থীকে প্রস্তুত করবে অনেকখানি।
| Title | : | প্রিলিমিনারি গাণিতিক যুক্তি + লিখিত ও ভাইভা প্রস্তুতি (পেপারব্যাক) |
| Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
| ISBN | : | 2511012010066 |
| Edition | : | Refined Edition, 2025 |
| Number of Pages | : | 1064 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0