
৳ 250
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি!
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
তপন বাগচী রচিত জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কারপ্রাপ্ত শেষ দৃশ্যের আগে উপন্যাসটির পুরো আখ্যানভাগ জুড়ে রয়েছে যাত্রাশিল্পের একাল ও সেকাল। ফেলে আসা অতীত আর বিদ্যমান বর্তমানের সেতুবন্ধ হিসেবে বাংলাদেশের যাত্রাশিল্পের এই কালপরিক্রমায় ফুটে উঠেছে অনেক জীবন্ত অধ্যায়। নাটকের মধ্যে সৃজিত অন্য এক নাটকের ফর্মে নির্মিত এই উপন্যাসে বাংলাদেশের অভ্যুদয়ের কয়েক দশক আগের বৃহত্তর ইতিহাসের প্রেক্ষাপটে বাংলাদেশের যাত্রাগানের ইতিহাস, যাত্রা পালাকার এবং নট-নটীদের ব্যক্তিজীবনের একান্ত অনুভবের নানা কথা বিধৃত হয়েছে। পাশাপাশি মননশীল কালের প্রবাহে আজকের বাংলাদেশে কীভাবে টিকে আছে যাত্রাশিল্প, যুগসন্ধিক্ষণে যাত্রাপালা দেখে আজও কীভাবে মুখরিত হয় মানুষ- এসব জিজ্ঞাসার জানালাগুলো খুলে দিয়েছেন লেখক এই উপন্যাসটির পাতায় পাতায়। যাত্রাশিল্পের বিকাশ ও বিন্যাসের পেছনে সেকালের আর্থ-সামাজিক বিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকাও ধরা পড়েছে সাধারণের কথ্যভাষায় লেখা এই উপন্যাসটিতে। এ যেন এক প্রামাণ্য দলিল।
| Title | : | শেষ দৃশ্যের আগে (হার্ডকভার) |
| Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
| ISBN | : | 9789849920397 |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 88 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0