
৳ 500
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
সম্পূর্ণ তিতিরের থেকে মাত্র এক হাত দূরে বসে আছে। তিতিরের খুব ইচ্ছে করলো, সম্পূর্ণকে ছুঁয়ে দেখতে। যদিও এক গাদা সংকোচ তাকে আঁকড়ে ধরলো। মা হয়ত আশেপাশে কোথাও আছেন। তিতিরকে এই অবস্থায় দেখলে কী ভাববেন কে জানে।
সম্পূর্ণ তিতিরকে বোধহয় পড়তে পারলো। তিতিরের দিকে হাত বাড়িয়ে নরম গলায় বলল, তিতির ছুঁয়ে দ্যাখ আমায়। দ্যাখ আমি তোর কত কাছে আছি। তুই হয়ত জানিস না, তবে আমি জানি, আমি সবসময় এভাবেই তোর পাশে ছিলাম। হাত বাড়ালে তুই আমাকে ঠিক এভাবেই পেতি।
তিতির একই ভাবে বসে রইল। সম্পূর্ণ তার এত কাছে তবুও যেন তাদের মাঝে যোজন যোজন দুরত্ব। এই দুরত্ব মেটানোর সাধ্য এই মুহুর্তে তার নেই। সম্পূর্ণ একটু ভেবে নিয়ে তিতিরের হাতের উপর একটা হাত রাখলো। তিতির সামান্য কেঁপে উঠল। সম্পূর্ণ গাঢ় গলায় বলল, আমাদের জীবনে এত চমৎকার মুহুর্ত আর কখনো আসবে না তিতির। যে স্পর্শে প্রগাঢ় ভালোবাসা লেখা থাকে সেই স্পর্শ কখনো ফিরিয়ে দিতে নেই তিতির। কিছু স্পর্শ শরীরে ধারন করে নিতে হয়, কিছু মুহুর্ত জনম জনমের জন্য হৃদয়ে এঁকে নিতে হয়।
| Title | : | বিপ্রতীপ কোণ (পেপারব্যাক) |
| Publisher | : | চলন্তিকা |
| ISBN | : | 9789849911043 |
| Edition | : | 1st Published, 2024 |
| Number of Pages | : | 168 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0