
৳ 400
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
বাংলায় অসংখ্য বৌদ্ধগ্রন্থ রয়েছে। এসব গ্রন্থে বুদ্ধজীবন ও তাঁর প্রচারিত ধর্মের ইতিবৃত্ত নানাভাবে প্রকাশিত। এর মধ্যে রয়েছে তথ্যসংবলিত ও গবেষণামূলক বড় বড় গ্রন্থ। কিন্তু সাধারণ মানুষের পাঠোপযোগী বা সহজপাঠ্য প্রামাণ্য বুদ্ধজীবনী খুব একটা চোখে পড়ে না। সেই ঘাটতি মেটাতে জ্যোতি বিকাশ বড়ুয়ার এই বই একটি আন্তরিক প্রচেষ্টা। গ্রন্থটি ঐতিহাসিক তথ্য ও উপাদানের ওপর ভিত্তি করে রচিত হলেও বুদ্ধজীবনের পূর্ণাঙ্গ বিবরণ নয়। বুদ্ধের জন্ম থেকে পরিনির্বাণ পর্যন্ত দীর্ঘ জীবন ও ধর্ম প্রচারের উল্লেখযোগ্য ঘটনাবলি সংক্ষেপে এবং সহজ কথায় উপস্থাপিত হয়েছে এতে।
গৌতম বুদ্ধের জীবন ও মানবতাবাদী দর্শন কেবল বিশেষ কোনো ধর্মীয় সম্প্রদায়ের জনগোষ্ঠীর জন্যই অনুসরণীয় নয়, তাঁর মর্মবাণী আমাদের যেমন শিক্ষা দেয় অহিংস জীবনাচরণ, অন্যদিকে দৃশ্যমান করে জীবের প্রতি প্রেমের মহৎ দৃষ্টান্ত।
আমাদের প্রত্যাশা, জ্যোতি বিকাশ বড়ুয়া রচিত এই সচিত্রিত বুদ্ধজীবনী গৌতম বুদ্ধ সম্পর্কে জানতে আগ্রহী পাঠকের চাহিদা মেটাতে সহায়তা করবে।
| Title | : | গৌতম বুদ্ধ (হার্ডকভার) |
| Publisher | : | কথাপ্রকাশ |
| ISBN | : | 9789849945055 |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 166 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0