
৳ 400
মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
"উদ্বাস্তুরা উড়ন্ত বীজের মত বাতাসে ছড়িয়ে পড়ে। যে মাটিতে পড়ে সেটাই তাদের বাড়ি।"
ইন মাই মাদার্স ফুটস্টেন্সের লেখিকা মোনা হাজ্জার হালাবি একজন প্যালেস্টাইনি আমেরিকান। তাঁর ফিলিস্তিনি মা ১৯৪৮ সালে প্রাণ বাঁচাতে জেরুজালেম ছেড়ে মিশরে চলে গিয়েছিলেন। লেখিকা তাঁর মায়ের ফেলে আসা জেরুজালেমের বাড়িটি, তাঁর ফেলে আসা স্বজনদের খুঁজে পেতে বারেবারে ছুটে গেছেন প্যালেস্টাইনে।
এই বইটিতে পাঠক দুটি কণ্ঠ শুনতে পাবেন। একটি কণ্ঠ লেখিকার যেখানে তিনি তার মায়ের পিছে ফেলে আসা দিনগুলোকে খুঁজে পাওয়ার তাগিদে প্যালেস্টাইনের রাস্তায় রাস্তায় হাঁটতে গিয়ে বর্তমানের প্যালেস্টাইনকে যেভাবে আবিষ্কার করেছেন সেটা যেমন বর্ণনা করেছেন তেমনি সেখানকার মানুষ এবং তাঁদের বেঁচে থাকার আকুতিকে নানা ঘটনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এর পাশাপাশি একজন অভিজ্ঞ আমেরিকান শিক্ষক হিসেবে রামাল্লার একটি বেসরকারি স্কুলে ফিলিস্তিনি শিশুদের সাথে কাজ করতে গিয়ে যুদ্ধ-বিদ্ধস্ত সে দেশটির শিশুদের মানসিক টানপোড়নকে ঘিরে তাঁর অভিজ্ঞতা এবং হতাশা দুটাই তুলে ধরেছেন।
অন্য কণ্ঠটি লেখিকার মায়ের। প্যালেস্টাইনে থাকাকালীন সময়ে লেখিকার কাছে লেখা তাঁর মায়ের চিঠিতে পাঠক খুঁজে পাবেন হারিয়ে যাওয়া এক আনন্দঘেরা ফিলিস্তিনকে। প্যালেস্টাইন কোন কল্পকাহিনী নয়। কোটি মানুষের দীর্ঘশ্বাস, তাঁদের আত্মাহুতি, তাঁদের ভালোবাসার স্বদেশ হলো প্যালেস্টাইন।
| Title | : | ইন মাই মাদার্স ফুটস্টেপ্স (হার্ডকভার) |
| Publisher | : | শব্দশৈলী |
| ISBN | : | 9789849997146 |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 176 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0