
৳ 700
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
প্রকাশের শুরু থেকেই প্রথম আলো মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ। গত ২৬ বছরে তারা মুক্তিযুদ্ধ-সংশ্লিষ্ট প্রতিটি দিবসে প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। বছরজুড়ে প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সামরিক-বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, দেশের নেতৃস্থানীয় গবেষক, লেখক, প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের লেখা। মুক্তিযুদ্ধের অনেক অজানা ও অপ্রকাশিত ঘটনা প্রথমবারের মতো জনসমক্ষে এনেছে প্রথম আলো, যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের সামগ্রিক পাঠ গ্রহণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই রচনাগুলো। সেই গুরুত্ব বিবেচনা করে প্রথম আলো য় প্রকাশিত মুক্তিযুদ্ধ-বিষয়ক নির্বাচিত কিছু লেখা নিয়ে সাজানো হয়েছে দুই খণ্ডের এই গ্রন্থ। প্রথম খণ্ডের বিষয় মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্ব। যেমন ‘অসহযোগ আন্দোলনে’ উঠে এসেছে কীভাবে বাঙালির স্বাধিকার আন্দোলন মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে গেছে। ‘সম্মুখযুদ্ধে’ রয়েছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় রণাঙ্গনের বাস্তব চিত্র। ‘স্মৃতি’ অংশে আছে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অভিজ্ঞতা ও বয়ান, যা ইতিহাসের মূল প্রবাহকে করে তোলে আরও স্পষ্ট। যুদ্ধের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো প্রত্যক্ষদর্শীদের জবানিতে তুলে ধরা হয়েছে ‘সাক্ষাৎকার’ অধ্যায়ে। আর খণ্ডের শেষ অংশটি মুক্তিযুদ্ধকালীন ‘শিল্প-সাহিত্য-সংস্কৃতি’র বিকাশ ও গুরুত্ব নিয়ে।
| Title | : | অব্যাহত মুক্তিযুদ্ধ: প্রথম আলোয় একাত্তর (প্রথম খণ্ড) (হার্ডকভার) |
| Publisher | : | প্রথমা প্রকাশন |
| ISBN | : | 9789845370202 |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 344 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0