
৳ 250
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি!
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
যাযাবর জীবনের বাঁকে বাঁকে সঞ্চিত অভিজ্ঞতা এবং যন্ত্রণার ধারাবাহিক বর্ণনা ঔপন্যাসিকের আপন বাস্তুচ্যুত জীবনের বেদনাদায়ক উপাখ্যানের কাঠামোগত বিনির্মাণের এক রূপকধর্মী রূপায়ণ হিসেবে বিবেচিত হয়েছে। পূর্ব বাংলার বরিশাল থেকে উদবাস্তু হয়ে ওপার বাংলায় ঠাঁই হয় অভিজিতের পরিবারের। ঠাঁই বদলের এই অনিশ্চয়তা এবং তিক্ত অভিজ্ঞতাকে লেখক রূপ দিয়েছেন বাজিকরদের স্থানান্তরে বসতি স্থাপনের বাস্তবতায়। গোরখপুরের চেনা পরিচিত পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে বাজিকররা পা বাড়িয়েছে এক অনিশ্চিত দেশের পথে যেমনটি ঘটেছিল দেশভাগের ফলে এপার বাংলা থেকে ওপার বাংলায় এবং ওপার বাংলা থেকে এপার বাংলায় উদবাস্তু হয়ে আসা মানুষের জীবন বাস্তবতা। ইতিহাসের এক নিষ্ঠুর বাস্তবকে লেখক অভিজিৎ সেন তুলে এনেছেন বাজিকরদের ছিন্নমূল জীবনের রূপায়ণের ভেতর দিয়ে। লেখক পাঠকের অন্তরকে নাড়া দেওয়ার মতো অজস্র উপাদানের সমন্বয় ঘটিয়েছেন বাজিকরদের জীবনালেখ্য নির্মাণে। ভাঙ্গনের যে সুর ধ্বনিত হয়েছে গল্পের আঙ্গিকে, তা পাঠকের অন্তর বিদীর্ণ করার এক মহাযজ্ঞের আয়োজন হয়েছে বাস্তবের নিরিখে। কাহিনির গতিশীল ধারায় বাজিকরদের জীবনের যে ছবি ধরা পড়েছে, তা নিছকই ভাঙ্গনের ছবি। কাহিনি যতই সম্মুখে এগিয়েছে বাজিকরদের সমাজ, সংস্কৃতি, ভাষা, পেশা, গোষ্ঠীচেতনা, পারিবারিক সম্পর্কে ভাঙ্গনের ছবি আরও স্পষ্ট হয়েছে।
| Title | : | রহু চণ্ডালের হাড় (হার্ডকভার) |
| Publisher | : | রোদেলা প্রকাশনী |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 96 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0