
৳ 200
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'পরিণীতা' উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯১৪ সালে। তের বছর বয়সী অনাথ মেয়ে- ললিতা, এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। বাপ-মা হারা এই বালিকার একমাত্র আশ্রয়স্থল তার মামা, গুরুচরণ। ব্যাংকের ছাপোষা কোরানি তিনি। পাঁচ কন্যার পিতা। তার ওপর, ঘাড়ে চেপে বসেছে চড়া সুদের ঋণের বোঝা। তার এই টানাটানির সংসারে ললিতা বেড়ে ওঠে আপন কন্যাদেরর মতো স্নেহে, ভালোবাসায়। যার কাছে গুরুচরণের এত দেনা শোধ করা বাকি, সেই নবীন রায়ের কণিষ্ঠ পুত্র শেখরনাথের সাথে মন দেওয়া নেওয়া হয় ললিতার। একসময়, আবির্ভূত হয় উপন্যাসের নতুন এক চরিত্র-গিরীন। ললিতার মামার সকল দেনা পরিশোধের উদ্যোগ নেয় সে। ললিতাকে ভালোবেসে জাত-পাত বিসর্জন দিয়ে এগিয়ে আসে একটা সময়। শেখরনাথের মন কি ভাঙে? সে আওয়াজ পৌছায় কি ললিতার কাছে, গুরুচরণের অন্দরমহলে? বিংশ শতকের শুরুর দিকের কোলকাতা শহরের পটভূমিতে শরৎ বলে গেছেন নতুন রেনেসাঁর গল্প। যেখানে এসে মিশেছে, তৎকালীন মানুষ, পরিবার আর সমাজের কথা।
| Title | : | পরিণীতা (হার্ডকভার) |
| Publisher | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 110 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0