
৳ 250
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
অনুবাদের ইতিহাস কার্যত বিশ্বসভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। অনুবাদ-চর্চার ওপরেই নির্ভর করে সাহিত্যের ভবিষ্যৎ। অনুবাদ দুনিয়ার সেরা মনীষীদের চিন্তাজগৎকে উন্মুক্ত করেছে, জন্ম দিয়েছে ‘বিশ্বসাহিত্য’ নামক ধারণার। আবার প্রাচীন ও মধ্যযুগে বিজ্ঞান ও দর্শনসহ জ্ঞানের বিবিধ শাখার রচনাসম্ভার বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে গেছে অনুবাদের মাধ্যমেই। অনুবাদের ইতিবৃত্ত নিয়েই এ বই। পৃথিবীর নানা ভাষার অনুবাদের ঐতিহ্য ও পরম্পরা নিয়ে আলোচনার পাশাপাশি বাংলা অনুবাদ- সাহিত্যের চালচিত্রও উঠে এসেছে এখানে। বাদ পড়েনি অনুবাদ-প্রক্রিয়ার সমস্যা ও সংশ্লিষ্ট তর্ক-বিতর্কের প্রসঙ্গ। অল্প কথায় অনুবাদের গুরুত্ব ও আবশ্যিকতা বুঝতে এ বই তুলনাহীন। . যেহেতু পৃথিবীর সব ভাষা সব লোকের পক্ষে জানা সম্ভব নয়, সেহেতু অনুবাদ ছাড়া গত্যন্তর নেই। কিন্তু সার্থক অনুবাদ কীভাবে সম্ভব? বিশেষ করে সাহিত্যকর্মের বেলায়? অনুবাদকে কি পুনঃসৃষ্টি বলা যায়? এই সব প্রশ্নের সারবান ও যথাযোগ্য উত্তর নিয়েই এ বই।
| Title | : | অনুবাদ (হার্ডকভার) |
| Publisher | : | কবি প্রকাশনী |
| ISBN | : | 9789849984122 |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 100 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0