
৳ 90
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে বইমেলা ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
রক্তিম সূর্যোদয় একটি গল্পগ্রন্থ। কিশোরদের উপযোগী করে লেখা। ছোটদের জন্য হলেও সববয়সীদেরই ভালো লাগবে। লেখক ছোট ছোট বাক্য, সুন্দর সুন্দর উপমা, সুনিপুণ বর্ণনায় এগিয়ে নিয়েছেন রক্তিম সূর্যোদয়কে। প্রতিটি গল্পের বিষয়বস্তু ভিন্ন ভিন্ন। রয়েছে আলাদা স্বাদও। লেখক অতি দক্ষতার সাথে সমাজের গলিঘুপচি থেকে কুড়িয়ে এনেছেন গল্পের প্লট। গল্পগুলো যেনো আমাদের চারপাশেই ছড়ানো-ছিটানো। বইটি পড়তে গিয়ে আবিষ্কার করলাম-প্রতিটি গল্পেই জড়িয়ে আছে শিক্ষার বহর। ছড়িয়ে আছে আলোর বিকিরণ। বিবৃত হয়েছে নানান উপাদান। বইটির কলেবর ছোট হলেও বর্ণনায় বেশ সমৃদ্ধ। প্রতিটি গল্পই বেশ চমৎকার। উপস্থাপন ভঙ্গিও দারুণ। গল্পের শরীরটাও ভোরের কাঁচা রোদের মতো কোমল ও ঝরঝরে। অনায়াসে নদীর জলের মতো তরতর করে পড়ে যাওয়া যায়। সবকিছু মিলিয়ে রক্তিম সূর্যোদয় একটি গোছালো কাজ। লেখকের জন্য শুভকামনা রইল। রক্তিম সূর্যোদয় ব্যাপক পাঠকপ্রিয় হয়ে উঠবে বলে আমি আত্মবিশ্বাসী।
| Title | : | রক্তিম সূর্যোদয় (হার্ডকভার) |
| Publisher | : | নবধারা প্রকাশন |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 48 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0