
৳ 600
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
আধুনিক কথাসাহিত্য বাস্তবের এই অন্তঃশায়ী তল্-টিকে আবিষ্কার করেছে, 'ভিতরকার মানুষ'-এর অবিরল উন্মোচন তার অভীষ্ট। সৈয়দ ওয়ালীউল্লাহ'র সমগ্র সাহিত্যকর্মে জীবনের এই ভিতর-লোকই উদ্ঘাটিত। তার মানে এই নয় যে তিনি বাইরের বাস্তবকে অবহেলা করেছেন। বঙ্কিমচন্দ্র থেকে তিরিশের লেখকদের রচনায় সমাজের উচ্চবিত্ত থেকে নিম্নবিত্তের জীবনে নেমে এসেছে বাংলা কথাসাহিত্য। মাত্র ষাট-সত্তর বছরের মধ্যেই বাংলা কথাসাহিত্যে দুর্নিবার হয়ে উঠল সাধারণ মানুষ সৈয়দ ওয়ালীউল্লাহ'র গল্প-উপন্যাস-নাটকেও আমরা দেখি এইসব সাধারণ মানুষদের মাজারের খাদেম, গ্রামের স্কুল মাস্টার, মফস্বল মফস্বল শহরের স্কুল-মিস্ট্রেস, নৌকার মাঝি, স্টিমারের সারেং, খালাসি, ভিখিরি, ভিখিরিনী, খুনি, কৃষক, মৌলবি, পিরসাহেব এবং আরো অনেকে। এইসব সাধারণ মানুষের জীবন নিয়েই সৈয়দ ওয়ালীউল্লাহ রচনা করেছেন অন্তর্দর্শী অসামান্য আলেখ্যমঞ্জরি। তা কোথাও বাস্তবকে অতিক্রম করেনি, বরং বাস্তবের আন্তরশাসকে ছেঁকে তুলেছে। আশ্চর্য সংযত সংহত নিরুত্তেজ গভীর গম্ভীর তাঁর রচনা। তাঁর ভিত্তি বাস্তবতায়, কিন্তু দুর্গের শীর্ষে পাখির মতো, তাঁর উড়াল কোনো গহীন প্রতীকতায়। দীর্ঘকাল সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন দেশের বাইরে, কিন্তু তাঁর রচনার কেন্দ্র থেকে গেছে বাংলাদেশের গ্রাম; সমাজের উচ্চ কোটির অধিবাসী ছিলেন ওয়ালীউল্লাহ্, কিন্তু তাঁর গল্প-উপন্যাস -নাটকে বর্ণিত হয়েছে সাধারণ মানুষেরই ইতিবৃত্ত। কথাসাহিত্যে তিনি নতুন রীতির সূত্রধর: ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় গোপাল হালদার-ব বসু-সঞ্জয় ভট্টাচার্য উপন্যাসে যে-বুদ্ধদের চেতনাপ্রবাহরীতির ধারক সৈয়দ ওয়ালীউল্লাহ তা সঞ্চালিত করেছেন ছোটগল্পে, উপন্যাসে করেছেন অস্তিত্ববাদের প্রয়োগ; নাটকে অজ্ঞাত সম্ভাবনার দরোজা খুলে দিয়েছেন। গূঢ়ভাষী এই কথকের রচনায় নিয়তি ও বস্তুপৃথিবী, চাঁদ ও জলধারা, জীবন ও মৃত্যুচেতনা মিলেছে এক করতলে এসে। সৈয়দ ওয়ালীউল্লাহ'র সব ক'টি গল্প এই সংকলনে গ্রন্থিত।
| Title | : | গল্প সমগ্র (হার্ডকভার) |
| Publisher | : | রাবেয়া বুকস |
| ISBN | : | 9789849909170 |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 416 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0