
৳ 180
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
১৯৩৭। কলকাতা। খ্যাতির মধ্যগগনে বাঙালির সুরের নবীন দিশারি, বিদ্রোহের প্রথম পুরুষ। ছেড়ে আসা নার্গিসকে আত্মপক্ষ সমর্থন করে লিখেছিলেন—‘আমার চক্রবাক নামক কবিতা- পুস্তকের কবিতাগুলো পড়েছ? তোমার বহু অভিযোগের উত্তর পাবে তাতে।’ প্রেমিক নজরুল, বিরহী নজরুলের বিখ্যাত-জনপ্রিয় কাব্যগ্রন্থ চক্রবাক-এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৯২৯ সালের আগস্টে। প্রকাশক গোপালদাস মজুমদারের ডি.এম. লাইব্রেরি। সুরেন্দ্রনাথ মৈত্রকে উৎসর্গ করে। নজরুল হৃদয়ের কবি, প্রেমের সহচর। সাড়া দিতেন হৃদয়ের ডাকে। জীবনে প্রচুর উত্থান- পতন। বহু প্রেম। সেই প্রেম ঘিরে অসংখ্য গান, কবিতা। দরদী-বেদনার অন্ধকারে, প্রেমের ধ্যানে এবং অতীতের সুখদ স্মৃতিচারণার রহস্যময় আত্মপ্রত্যয়ে বিরাট-প্রাণ কবি কাজী নজরুল ইসলামের দেখা মেলে চক্রবাক-এ। প্রেমের চেতনা আর প্রকৃতি-অনুধ্যানের শিল্পিত উপস্থাপনে। তাঁর রোমান্টিক মানসজাত রহস্যবোধ ও বেদনার গৌরবে নন্দিত প্রেমকাতর বিরহী প্রেমিকের আর্তকান্না যেন পথহারা পাখি হয়ে কেঁদে ফেরে। কুলি থেকে কেরানি, সকল বাঙালির প্রেমপিয়াসী মানস চক্রবাক-এ পায় না-বলা সকল কথার সন্ধান, মন হারানোর সকল ব্যথার সান্ত্বনা। প্রেমেই জাগ্রত হয় মানুষের মাঝে শুভবোধ-করুণা-মমত্ব। চক্রবাক সে-ই সাক্ষ্য দেয়।
| Title | : | চক্রবাক (হার্ডকভার) |
| Publisher | : | কবি প্রকাশনী |
| ISBN | : | 9789849933298 |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 64 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0